• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন |

বিবিএ প্রোগ্রামে ভর্তির সময় বাড়লো

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) বিবিএ প্রোগ্রামে ভর্তির সময় বাড়ানো

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্কুলের অধীনে বিবিএ প্রোগ্রামে (২৩১ সেমিস্টার) ভর্তির আবেদনপত্র জমা দেওয়ার সময় বাড়ানো হয়েছে। আবেদনকারীরা ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত অনলাইন আবেদন করতে পারবেন।

আবেদনের যোগ্যতা: যেকোনো বিষয়ে এইচএসসি বা তার সমমানের ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন।

অনলাইনে আবেদন করার পদ্ধতি: আবেদনকারীদের বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের OSAPS (https://osapsnew.bou.ac.bd) এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।

ভর্তি পরীক্ষার তারিখ এবং সময়:
ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৭ জানুয়ারি ২০২৫, বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত।

প্রবেশপত্র সংগ্রহ:
আবেদনকারীরা ৫-১৭ জানুয়ারি ২০২৫-এর মধ্যে osapsnew.bou.ac.bd তে লগইন করে তাদের ব্যবহারকারীর আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

ভর্তি পরীক্ষার সময় প্রবেশপত্র এবং জাতীয় পরিচয়পত্র অবশ্যই সঙ্গে রাখতে হবে।

পরীক্ষার বিষয় এবং নম্বর বণ্টন:
বাংলা: ৩০ নম্বর
সাধারণ গণিত: ৩০ নম্বর
বোধগম্যতা এবং অনুচ্ছেদ লেখা: ৩০ নম্বর
ইংরেজি: ৩০ নম্বর
সাধারণ জ্ঞান: ৩০ নম্বর

বিস্তারিত তথ্যের জন্য, বাউবির ওয়েবসাইট www.bou.ac.bd দেখুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *