• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:০২ অপরাহ্ন |
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান রাখাইনেই নিহিত: পররাষ্ট্রমন্ত্রী বজ্রপাতে ৪ জেলায় ১০ জনের মৃত্যু বাংলার জয়যাত্রা জাহাজের হরমুজ অতিক্রমের কূটনৈতিক চেষ্টা চলছে : শেখ রবিউল আলম উপজেলা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও বিকেন্দ্রীকরণে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী সরকার ২ মাসে ৬০টি পদক্ষেপ বাস্তবায়ন করেছে : মাহদী আমিন হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ২৬ রানে হারালো নিউজিল্যান্ড সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে: প্রতিমন্ত্রী

অঞ্চলের ভেদাভেদ মুছে ফেলুন, বৈষম্য নয়

উপদেষ্টা সারমিন এস মুরশিদ বললেন, এটা বৈষম্য নয়, অঞ্চল নিয়ে আর চিন্তা করবেন না

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের চেক বিতরণ অনুষ্ঠানে শনিবার রংপুর জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশিদ এ কথা বলেন। অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতারও উপস্থিত ছিলেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়কারী ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলমও ‘শহীদ পরিবারের পাশে বাংলাদেশ’ শিরোনামের এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।

সারজিস আলম অনুষ্ঠানের আগে সাংবাদিকদের বলেছিলেন, "চট্টগ্রাম বিভাগ থেকে ১৩ জন উপদেষ্টা দেওয়া হয়েছে। কিন্তু রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগ থেকে কাউকে উপদেষ্টা করা হয়নি। তিন বিভাগ থেকে কি একজনও নেই, যিনি মন্ত্রণালয় চালাতে পারবেন? অঞ্চলবৈষম্য আমরা সমর্থন করি না।"

অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা শারমিন মুরশিদ বলেন, "আমরা বিভাগ বা জেলা দেখি না। আমরা কেবল দেশ দেখি। দেশের প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টা যাঁদের মনে করেছেন এই মুহূর্তে জরুরিভাবে একত্রিত করার প্রয়োজন রয়েছে, উনি তাঁদের একসাথে করেছেন। এটা কাউকে ছোট করার বা কাউকে বড় করার জন্য নয়। আপনারা অঞ্চলীয়ভাবে চিন্তা করবেন না।"

আরেকজন সাংবাদিক প্রশ্ন করেন, কেবল একটি বিভাগ থেকে ১৩ জন উপদেষ্টা নেওয়া হয়েছে। উত্তরাঞ্চলের জন্য এটা কি বৈষম্য নয়?

এর জবাবে শারমিন মুরশিদ বলেন, "এটা বৈষম্য নয়। আপনারা অঞ্চল দিয়ে দেখা বন্ধ করুন। আগের সরকারে (আওয়ামী লীগ সরকারে) ফরিদপুর থেকে কত লোক এসেছিল, সেটা কি ভুলে গেছেন? আমরা সেই আঞ্চলিকতায় বিশ্বাস করি না। আপনার এলাকায় যেমন পরিশ্রম, প্রতিভা ও অর্থ দিব, তেমনই অন্য এলাকাগুলোতেও দেব।"

সম্প্রতি ১০ নভেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে তিনজন বঙ্গভবনে শপথ নিয়েছেন। এ নিয়ে উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা এখন ২৪।

নতুন তিন উপদেষ্টার শপথের দিনই রংপুর প্রেসক্লাবের সামনে ‘উত্তরাঞ্চলকে বঞ্চিত করা হয়েছে’ বলে অভিযোগ করে রংপুরের ছাত্র-জনতা সড়ক অবরোধ করে। পরের দিন ১২ ও ১৩ নভেম্বর রংপুর ও রাজশাহী বিভাগ থেকে অন্তত চারজন উপদেষ্টা নিয়োগের দাবিতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করা হয়।

চেক বিতরণ অনুষ্ঠানে সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন মুরশিদ বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানে তরুণ প্রজন্ম যে সাহসিকতা ও আত্মত্যাগ দেখিয়েছিল, তাদের পুনর্বাসন করা হবে এবং দেশ গড়ার ক্ষেত্রে তাদের কাজে লাগানো হবে।

তিনি আরও বলেন, "আমাদের কাজে ভুল হবে, কথার মধ্যে ভুল হবে। আমাদের ওপর রাগ করবেন, সমালোচনা করবেন, এমনকি তিরস্কারও করবেন। কিন্তু আমাদের থেকে মুখ ফিরিয়ে নেবেন না। কারণ, আমরা অন্তর থেকে আপনাদের পাশে আছি।"

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, "শহীদদের তালিকা বাড়তে শুরু করেছে। যারা আহত হয়েছেন, তাদের অনেকের অবস্থা গুরুতর। আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানাই। তারা গুলি উপেক্ষা করে সামনে দাঁড়িয়ে প্রাণ দিয়েছেন।"

ফরিদা আখতার শহীদ পরিবারগুলোর উদ্দেশে বলেছেন, "আমরা আপনাদের পাশে থাকব। যদি আমাদের কোনো ভুল হয়, আপনারা তা নিয়ে আমাদের জিজ্ঞাসাবাদ করবেন।"

ফরিদা আখতার আবু সাঈদের আত্মত্যাগের কথা উল্লেখ করে বলেন, "আমরা যারা নারী আন্দোলন করছি, রংপুরকে বেগম রোকেয়ার জন্য গুরুত্বপূর্ণ মনে করি। কিন্তু এখন আবু সাঈদ সারা বিশ্বে বাংলাদেশকে সাহসের প্রতীক হিসেবে পরিচিত করে দিয়েছেন।"

অনুষ্ঠানে পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, জেলা প্রশাসক রবিউল ফয়সাল, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, নিহত সাংবাদিক তাহির জামান প্রিয়র মা শামসি আরা জামানও বক্তব্য দেন।

আলোচনার পর জুলাই গণ-অভ্যুত্থানে নিহত রংপুর বিভাগের ৪৪টি পরিবারের মধ্যে প্রতিটি পরিবারকে পাঁচ লাখ টাকা করে অনুদান দেওয়া হয়। এরপর উপদেষ্টা শারমিন মুরশিদ ও ফরিদা আখতার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাঈদের কবর জিয়ারত করতে রংপুরের পীরগঞ্জে যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *