• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:২১ অপরাহ্ন |
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান রাখাইনেই নিহিত: পররাষ্ট্রমন্ত্রী বজ্রপাতে ৪ জেলায় ১০ জনের মৃত্যু বাংলার জয়যাত্রা জাহাজের হরমুজ অতিক্রমের কূটনৈতিক চেষ্টা চলছে : শেখ রবিউল আলম উপজেলা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও বিকেন্দ্রীকরণে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী সরকার ২ মাসে ৬০টি পদক্ষেপ বাস্তবায়ন করেছে : মাহদী আমিন হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ২৬ রানে হারালো নিউজিল্যান্ড সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে: প্রতিমন্ত্রী

সরকারের দুর্বল নিয়ন্ত্রণে আছে রাষ্ট্রতন্ত্র : রেজাউল করিম

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম মনে করেন, ১০০ দিন পেরিয়ে গেলেও রাষ্ট্রের ওপর অন্তর্বর্তী সরকারের নিয়ন্ত্রণ স্পষ্ট নয় বরং দুর্বলতা স্পষ্ট।

অন্তর্বর্তী সরকারের ১০০ দিনের কার্যক্রম এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে রেজাউল করিম এ কথা বলেন। শনিবার রাজধানীর পুরানা পল্টনে আইএবি মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে দলটি।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণহীনতা, পোশাক খাতের অরাজকতা, ঢাকায় সেনাবাহিনীর যানবাহনে হামলা, নিষ্ক্রিয় পুলিশ বাহিনী, অকার্যকর ট্রাফিক ব্যবস্থাসহ অধিকাংশ মন্ত্রণালয়ের কার্যক্রমে স্থবিরতা জাতির আশা নিরাশ করছে।

তিনি বলেন, গত ১৫ বছরে দলীয়করণের কারণে জনপ্রশাসন পুরোপুরি ‘আওয়ামী লীগের ক্যাডারে’ পরিণত হয়েছে। এই বাস্তবতায় সরকারের জন্য রাষ্ট্র পরিচালনা করা কঠিন, এটা বোঝাই যায়। কিন্তু এটা এমন কোনো জটিল প্রযুক্তি নয় যে নির্দিষ্ট কিছু প্রশিক্ষিত লোক ছাড়া অন্য কেউ চালাতে পারবে না। তাই এখনও যারা এই সরকারের নেতৃত্ব মেনে নিতে দ্বিধা করছেন, তাদের সরানোর পরামর্শ দেন তিনি।

রেজাউল করিম আরও বলেন, দ্রব্যমূল্য ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনা, পতিত স্বৈরাচারের বিচার করা, সংস্কার কার্যক্রম গতিশীল করা এবং এতে সবাইকে যুক্ত করা, নতুন উপদেষ্টাসহ সব নিয়োগে স্বচ্ছতা আনা জরুরি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *