• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন |
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান রাখাইনেই নিহিত: পররাষ্ট্রমন্ত্রী বজ্রপাতে ৪ জেলায় ১০ জনের মৃত্যু বাংলার জয়যাত্রা জাহাজের হরমুজ অতিক্রমের কূটনৈতিক চেষ্টা চলছে : শেখ রবিউল আলম উপজেলা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও বিকেন্দ্রীকরণে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী সরকার ২ মাসে ৬০টি পদক্ষেপ বাস্তবায়ন করেছে : মাহদী আমিন হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ২৬ রানে হারালো নিউজিল্যান্ড সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে: প্রতিমন্ত্রী

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর মাজারে বিএনপির শ্রদ্ধা

 

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘উদার গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ।’

মির্জা ফখরুল বলেন, আমরা প্রতিবছর শহীদ জিয়াউর রহমানকে স্মরণ করি এবং তাঁর প্রদর্শিত পথ অনুসরণ করে সামনে এগিয়ে যাওয়ার শপথ গ্রহণ করি। এবারও একটি উদার গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি আরও দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ।

আজ সোমবার বেলা ১১টার দিকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা শেষে নিবেদন বিএনপির মহাসচিব সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, জিয়াউর রহমান বাংলাদেশের রাজনীতিতে এমন একটি নাম, যাঁকে প্রতি মুহূর্তেই স্মরণ করতে হয়। তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন এবং পরবর্তীকালে দেশে গণতন্ত্র ও বহুদলীয় ব্যবস্থার পূর্ণ প্রবর্তন করেন। সংবাদপত্রের স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করে তিনি দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়েছিলেন।

নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গেই আসন্ন নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে বলে উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, নির্বাচন কমিশন গঠনের সময় কিছু সমস্যা থাকা নতুন কোনো বিষয় নয়। এখন পর্যন্ত নির্বাচন কমিশনকে মোটামুটিভাবে যোগ্যতার সঙ্গেই কাজ করতে দেখা যাচ্ছে। যেসব সমস্যা বিএনপির দৃষ্টিগোচর হয়েছে, সেগুলো কমিশনের সামনে তুলে ধরা হয়েছে। নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গেই আসন্ন নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে বলে আমরা বিশ্বাস করি।

মির্জা ফখরুল বলেন, ফেব্রুয়ারি মাসের ১২ তারিখে নির্বাচন ঘোষিত হয়েছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পর ধ্বংসপ্রাপ্ত অর্থনীতির বাংলাদেশকে নতুন করে গড়ে তোলা এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য আমরা শপথ নিয়েছি। এই শপথের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নে কাজ করবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *