• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন |
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান রাখাইনেই নিহিত: পররাষ্ট্রমন্ত্রী বজ্রপাতে ৪ জেলায় ১০ জনের মৃত্যু বাংলার জয়যাত্রা জাহাজের হরমুজ অতিক্রমের কূটনৈতিক চেষ্টা চলছে : শেখ রবিউল আলম উপজেলা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও বিকেন্দ্রীকরণে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী সরকার ২ মাসে ৬০টি পদক্ষেপ বাস্তবায়ন করেছে : মাহদী আমিন হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ২৬ রানে হারালো নিউজিল্যান্ড সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে: প্রতিমন্ত্রী

বিনিয়োগবান্ধব রাষ্ট্র গড়বে বিএনপি: মির্জা ফখরুল

অর্থনৈতিক গণতন্ত্র ফিরিয়ে আনতে বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ এবং রাষ্ট্রকে বিনিয়োগের জন্য উপযোগী করতে দলের চেয়ারম্যান তারেক রহমান পূর্ণাঙ্গ পরিকল্পনা হাতে নিয়েছেন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে বিএনপি আয়োজিত ‘অগ্রাধিকারভিত্তিক সামাজিক নীতিমালা বিষয়ে নীতিগত কর্মসূচি’ উপস্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় দলের শীর্ষ নেতারা ছাড়াও বিভিন্ন দেশের কূটনীতিক ও বিদেশি বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন।

তিনি বলেন, রাষ্ট্র গঠনে বিএনপি পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ পেলে বাংলাদেশ হয়ে উঠবে বিদেশি বিনিয়োগের অন্যতম আকর্ষণীয় গন্তব্য।

মির্জা ফখরুল বলেন, বিগত আওয়ামী দুঃশাসনের সময় দেশে ‘অলিগার্ক’ বা প্রভাবশালী চক্রের প্রাধান্য তৈরি হয়েছিল। তারা ব্যাংক থেকে শুরু করে অর্থনীতির প্রতিটি খাতে ব্যাপক লুটতরাজ চালিয়েছে। এর ফলে দেশের আর্থিক ব্যবস্থা ভেঙে পড়ে এবং বৈদেশিক বিনিয়োগে ভয়াবহ ধস নামে। বিএনপি সেই নৈরাজ্যের অবসান ঘটিয়ে বিনিয়োগবান্ধব পরিবেশ ও সুশাসন প্রতিষ্ঠা করতে চায়।

বিদেশি কূটনীতিক ও বিনিয়োগকারীদের আশ্বস্ত করে বিএনপির মহাসচিব বলেন, বিএনপি ক্ষমতায় গেলে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার মাধ্যমে একটি স্থিতিশীল অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা হবে। যেখানে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা কোনো ধরনের বাধা বা দুর্নীতির শিকার হবেন না।

তিনি বলেন, বর্তমান তারুণ্যনির্ভর ও আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি যে রূপরেখা তৈরি করেছে, তা বাস্তবায়িত হলে বাংলাদেশ এশিয়ায় অর্থনৈতিক সাফল্যের নতুন উদাহরণ তৈরি করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *