• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন |
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান রাখাইনেই নিহিত: পররাষ্ট্রমন্ত্রী বজ্রপাতে ৪ জেলায় ১০ জনের মৃত্যু বাংলার জয়যাত্রা জাহাজের হরমুজ অতিক্রমের কূটনৈতিক চেষ্টা চলছে : শেখ রবিউল আলম উপজেলা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও বিকেন্দ্রীকরণে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী সরকার ২ মাসে ৬০টি পদক্ষেপ বাস্তবায়ন করেছে : মাহদী আমিন হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ২৬ রানে হারালো নিউজিল্যান্ড সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে: প্রতিমন্ত্রী

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের পক্ষে ধানের শীষ প্রতীক গ্রহণ

্ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে দলীয় প্রতীক ‘ধানের শীষ’ গ্রহণ করেছেন তার প্রতিনিধি ও ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সহ-আইন বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম।

আজ বুধবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরীর কাছ থেকে তারেক রহমানের পক্ষে প্রতীক বরাদ্দের চিঠি সংগ্রহ করেন তিনি।

প্রতীক পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘দীর্ঘ ১৭টি বছর বাংলাদেশের তরুণ সমাজসহ অনেকেই ভোটে এবং ভোটদানে অংশগ্রহণ করতে পারেনি। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘ ১৭ বছর পর জনগণের কাছে একটি সুযোগ এসেছে। আশা করি এই সুযোগটি সকল জনগণ কাজে লাগাবে।’

তিনি বলেন, ‘ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা আমাদের প্রতীক বরাদ্দ দিয়েছেন এবং আমরা সেটা গ্রহণ করেছি। তিনি নির্দেশনা দিয়েছেন যে, সকল প্রার্থী যেন একে অপরের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ করেন এবং নির্বাচনী আচরণবিধি মেনে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেন।’

এ সময় তারেক রহমানের পক্ষে ভোটারদের প্রতি বার্তা দিয়ে মনিরুল ইসলাম বলেন, ‘ঢাকা-১৭ আসনের তরুণ সমাজ থেকে শুরু করে সকলেই তারেক রহমানকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছেন। আগামী ১২ তারিখে তাকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করবেন ইনশাআল্লাহ।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *