• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন |
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান রাখাইনেই নিহিত: পররাষ্ট্রমন্ত্রী বজ্রপাতে ৪ জেলায় ১০ জনের মৃত্যু বাংলার জয়যাত্রা জাহাজের হরমুজ অতিক্রমের কূটনৈতিক চেষ্টা চলছে : শেখ রবিউল আলম উপজেলা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও বিকেন্দ্রীকরণে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী সরকার ২ মাসে ৬০টি পদক্ষেপ বাস্তবায়ন করেছে : মাহদী আমিন হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ২৬ রানে হারালো নিউজিল্যান্ড সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে: প্রতিমন্ত্রী

সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করলেন তারেক রহমান

সিলেটে হজরত শাহপরান (র.)-এর মাজার জিয়ারত করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান । বুধবার (২১ জানুয়ারি) রাত ১১টা ২০ মিনিটে তিনি শাহপরান মাজারে পৌঁছান। এর আগে রাত ৯টার দিকে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন তিনি। সেখানে নফল নামাজও আদায় করেন তারেক রহমান। এর পর মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি প্রয়াত জেনারেল (অব.) এম এ জি ওসমানীর কবর জিয়ারত করেন বিএনপি চেয়ারম্যান। তারেক রহমানের সহধর্মীনি ডা. জুবাইদা রহমানও সঙ্গে আছেন।

জানা গেছে, শাহপরান মাজার থেকে দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে স্ত্রী জুবাইদা রহমানের পৈতৃক বাড়ি ‘রাহাত মঞ্জিল’-এ যাবেন। সেখানে ১২ হাজার নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে দোয়া মাহফিলে অংশ নেবেন। আর রাতে বিমানবন্দরের গ্র্যান্ড সিলেট হোটেলে থাকবেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে তরুণদের সঙ্গে মতবিনিময় করবেন বিএনপি চেয়ারম্যান। পরে সকাল ১০টার দিকে তিনি নগরীর চৌহাট্টা এলাকার সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত জনসভায় যোগ দেবেন। এখান থেকেই আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনি প্রচার শুরু হবে। এ সময় তিনি সিলেট ও সুনামগঞ্জের ১১ আসনের বিএনপি প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন।

উল্লেখ, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী প্রচারণায় উদ্দেশ্যেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সিলেটে যান। দীর্ঘ প্রায় দুই দশক পর সিলেট সফরে এসেছেন তিনি। দলীয় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর ঢাকার বাইরে এটিই তার প্রথম বড় রাজনৈতিক কর্মসূচি। বিএনপি ঐতিহ্য অনুসরণ করে পুণ্যভূমি সিলেট থেকেই জাতীয় নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করতে যাচ্ছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *