• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:২২ অপরাহ্ন |
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান রাখাইনেই নিহিত: পররাষ্ট্রমন্ত্রী বজ্রপাতে ৪ জেলায় ১০ জনের মৃত্যু বাংলার জয়যাত্রা জাহাজের হরমুজ অতিক্রমের কূটনৈতিক চেষ্টা চলছে : শেখ রবিউল আলম উপজেলা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও বিকেন্দ্রীকরণে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী সরকার ২ মাসে ৬০টি পদক্ষেপ বাস্তবায়ন করেছে : মাহদী আমিন হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ২৬ রানে হারালো নিউজিল্যান্ড সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে: প্রতিমন্ত্রী

নারীদের এগিয়ে যাওয়ায় বাধা হবে না জামায়াত: ডা. শফিকুর রহমান

জামায়াত নারীদের এগিয়ে যাওয়ায় কোনো বাধা হবে না। বরং ক্ষমতায় গেলে নারীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।শনিবার (২৪ জানুয়ারি) সিরাজগঞ্জের ইসলামীয়া কলেজ মাঠে নির্বাচনী জনসভায় দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।ডা. শফিকুর রহমান বলেছেন, দুর্নীতি করে যে অর্থ লোপাট করা হয়েছে, তা ফিরিয়ে আনতে জামায়াত কাজ করবে। দুর্নীতি বন্ধ ও চুরির টাকা ফিরিয়ে আনা গেলে দেশের চেহারা বদলে যাবে। জামায়াত দুর্নীতিমুক্ত দেশ গড়বে। জনসভায় জেলার বিভিন্ন আসনের ১০ দলীয় জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন জামায়াত আমীর। ১০ দলীয় জোটের পক্ষে যেখানে যে প্রার্থী আছেন, তাদেরকে ভোট দেয়ার আহবান জানান তিনি। ক্ষমতায় গেলে সিরাজগঞ্জের হারিয়ে যাওয়া তাঁত শিল্পকে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেন জামায়াত আমীর। গুরুত্বপূর্ণ নদীর নাব্যতা ফিরিয়ে আনতে পদক্ষেপ নেয়ার কথাও জানান তিনি।গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়ার আহবান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, গণভোটে ‘হ্যাঁ’ মানে, কথা দিচ্ছি ওসমান হাদী তোমার হত্যার বিচার হবে। গণভোটে ‘হ্যাঁ’ মানে ১৪০০ শহীদের বিচার করা হবে। এ গণভোটে ‘হ্যাঁ’ মানে বাংলাদেশে ফ্যাসিবাদ আর ফিরে আসবে না। ‘হ্যাঁ’ মানে বাংলার জমিনে চাঁদবাজদের বরদাশত করা হবে না। তিনি তার বক্তৃতার শেষ দিকে বলেছেন, ময়দানে অনেকে নির্বাচনী বক্তব্য নিয়ে নামবেন, রুচি অনুযায়ী কথা বলবেন, আমাদেরকে গালি দেবেন, সমালোচনা করবেন, মেহেরবানি করে আপনারা কেউ কাউকে গালি দেবেন না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *