• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন |
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান রাখাইনেই নিহিত: পররাষ্ট্রমন্ত্রী বজ্রপাতে ৪ জেলায় ১০ জনের মৃত্যু বাংলার জয়যাত্রা জাহাজের হরমুজ অতিক্রমের কূটনৈতিক চেষ্টা চলছে : শেখ রবিউল আলম উপজেলা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও বিকেন্দ্রীকরণে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী সরকার ২ মাসে ৬০টি পদক্ষেপ বাস্তবায়ন করেছে : মাহদী আমিন হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ২৬ রানে হারালো নিউজিল্যান্ড সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে: প্রতিমন্ত্রী

ছোট ভাইয়ের কবর জিয়ারত করলেন তারেক রহমান

ছোট ভাই আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকীতে তার কবর জিয়ারত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর বনানী কবরস্থানে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে কোকোর কবরে ফাতেহা পাঠ ও দোয়া করেন তিনি।
এসময় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমান, মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান, আরাফাত রহমান কোকোর সহধর্মিণী শর্মিলা রহমান সিথি, জাহিয়া ও জাফিয়া রহমানসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
এদিকে, কোকোর মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে বিএনপি। বনানীতে তার কবরে শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত করেন বিএনপি ও অঙ্গসংগঠনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা।
উল্লেখ্য, ২০১৫ সালের এই দিনে মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আরাফাত রহমান কোকো।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *