• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন |
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান রাখাইনেই নিহিত: পররাষ্ট্রমন্ত্রী বজ্রপাতে ৪ জেলায় ১০ জনের মৃত্যু বাংলার জয়যাত্রা জাহাজের হরমুজ অতিক্রমের কূটনৈতিক চেষ্টা চলছে : শেখ রবিউল আলম উপজেলা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও বিকেন্দ্রীকরণে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী সরকার ২ মাসে ৬০টি পদক্ষেপ বাস্তবায়ন করেছে : মাহদী আমিন হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ২৬ রানে হারালো নিউজিল্যান্ড সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে: প্রতিমন্ত্রী

ডাকসু ছিল মাদকের আড্ডাখানা, বেশ্যাখানা জামায়াত নেতা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ‘মাদকের আড্ডাখানা ও বেশ্যাখানা’ ছিল বলে মন্তব্য করেছেন বরগুনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মো. শামীম আহসান। তিনি বলেন, ‘আমরা দেখেছি, নির্বাচনের আগে ডাকসু মাদকের আড্ডাখানা ছিল, বেশ্যাখানা ছিল, সেটা ইসলামী ছাত্রশিবির পরিবর্তন করতে সক্ষম হয়েছে। তাই, এই বাংলাদেশে সকল প্রকার অন্যায়, চাঁদাবাজ, দুর্নীতি উৎখাত করতে সক্ষম জামায়াত ইসলামী।
গতকাল শনিবার রাতে বরগুনার পাথরঘাটার কাটাখালী এলাকায় বরগুনা-২ আসনে জামায়াতের প্রার্থী সুলতান আহমেদের নির্বাচনী জনসভায় তিনি এমন মন্তব্য করেন।
শামীম আহসান বলেন, ‘আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি—আপনারা ধৈর্য ধরে, ভয়ভীতিকে উপেক্ষা করে, ইমানের শক্তি নিয়ে কাজ করুন। কারণ, আমরা যে কাজ করি, তা ইবাদতের কাজ। আমরা রাজনীতি করি, আল্লাহর সন্তুষ্টি, পরকালের নাজাতের জন্য। তাই, আপনাদের ইমানের বলে বলীয়ান, রক্তচক্ষুকে উপেক্ষা করে রাজনীতি করবেন। তিনি বলেন, বিএনপি যাতে আগামী দিনে ভোটকেন্দ্রে কোনো রকমের হইহুল্লোড় বা হাঙ্গামা করতে না পারে। এজন্য আপনাদেরকে সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ থাকতে হবে।
বরগুনা জেলা জামায়াতের এই নেতা বলেন, আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা দেশের গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়গুলোতে যে পরিবর্তন দেখেছেন, সেখানে ছাত্র, ছাত্রীরা শিবিরের পক্ষে ভোট দিয়েছে। তারা যদি ডাকসুতে ইসলামীর ছাত্রশিবিরকে জয়ী করতে পারে। তাহলে আগামী দিনেও জামায়াতে ইসলামী ক্ষমতায় যেতে পারে, ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *