• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন |
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান রাখাইনেই নিহিত: পররাষ্ট্রমন্ত্রী বজ্রপাতে ৪ জেলায় ১০ জনের মৃত্যু বাংলার জয়যাত্রা জাহাজের হরমুজ অতিক্রমের কূটনৈতিক চেষ্টা চলছে : শেখ রবিউল আলম উপজেলা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও বিকেন্দ্রীকরণে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী সরকার ২ মাসে ৬০টি পদক্ষেপ বাস্তবায়ন করেছে : মাহদী আমিন হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ২৬ রানে হারালো নিউজিল্যান্ড সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে: প্রতিমন্ত্রী

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ

ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর আবারও হামলার ঘটনা ঘটেছে। রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজে তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে কলেজ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে কলেজের পিঠা উৎসবে অতিথি হিসেবে যোগ দিতে গেলে এ হামলার মুখে পড়েন নাসীরুদ্দীন পাটওয়ারী।

নাসীরুদ্দীন পাটওয়ারীর মিডিয়া উইংয়ের সদস্য শামিল আবদুল্লাহ অভিযোগ করেন, ‘ছাত্র নামধারী কিছু ব্যক্তি পরিকল্পিতভাবে শিক্ষার্থীরূপে এসে তার ওপর অতর্কিত হামলা চালায়। তারা মূলত মির্জা আব্বাসের অনুসারী।’

ঘটনার সময় ক্যাম্পাসে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা যায়, একপক্ষ ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকে, অপরদিকে নাসীরুদ্দীনের সমর্থকরা ‘আল্লাহু আকবর’ স্লোগান দেন।

এর আগে গত শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় সিদ্ধেশ্বরী রোডের মৌচাক এলাকায় পথসভা চলাকালে একটি ভবন থেকে নোংরা পানি নিক্ষেপ করা হয় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর। পরে তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়।

ঘটনাগুলোকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা বাড়ছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *