• সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন |
শিরোনাম :
খাল দখলদারদের কোনো রাজনৈতিক পরিচয় দেখা হবে না: সড়ক প্রতিমন্ত্রী বছরজুড়েই চলবে স্থানীয় সরকার নির্বাচন: ভারপ্রাপ্ত সিইসি ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মুসাভি ও প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ নিহত শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগিরই অ্যাকশন: স্বরাষ্ট্রমন্ত্রী সরকারি কর্মকর্তা দুর্নীতি করলে চাকরি যাওয়ার সঙ্গে মামলাও হবে: আইনমন্ত্রী ভূমিকম্পে বড় ঝুঁকি, ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুতের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত যমুনা ছাড়লেন ড. ইউনূস ইরানে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪০ মানুষের ভাগ্য পরিবর্তনে কর্মকর্তা-কর্মচারীদের কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

জামায়াত আমিরের বাসায় তারেক রহমান, ফুলেল শুভেচ্ছা

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে বাসায় গেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে তিনি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমিরের বাসায় যান। তখন ডা. শফিকুর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তারেক রহমান। এ সময় উপস্থিত ছিলেন জামায়াত নেতা ডা. আব্দুল্লাহ মুহাম্মদ তাহের, এহসানুল মাহবুব জুবায়ের, বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নজরুল ইসলাম খান প্রমুখ। এর আগে শনিবার বিএনপির দলীয় সূত্র জানায়, রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় ডা. শফিকুর রহমানের বাসায় এবং রাত ৮টায় নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান।
গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭ আসনের ফলাফলে দেখা গেছে, বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। জোটের শরিকদের আরও ৩টি আসন মিলিয়ে বিএনপি জোটের বর্তমান আসনসংখ্যা ২১২।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *