• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন |

ইরানে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪০

দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশের মিনাবে মেয়েদের একটি প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে।
আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে এই হামলায় এসব শিক্ষার্থী নিহত হয়।
ইরানের ফার্স নিউজ এজেন্সির বরাতে আলজাজিরা জানিয়েছে, দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশের মিনাবে অবস্থিত একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলা হয়েছে। সেখানে নিহতের সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে। সেখানে প্রথমে ৫ জনের মৃত্যুর কথা বলা হয়েছিল।

এর আগে, শনিবার সকালে ইরানে যৌথভাবে হামলা শুরু করেছে ইসরাইল ও মার্কিন যুক্তরাষ্ট্র। সকালে ইসরাইলের সঙ্গে মিলে এ হামলার কথা স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *