• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন |
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান রাখাইনেই নিহিত: পররাষ্ট্রমন্ত্রী বজ্রপাতে ৪ জেলায় ১০ জনের মৃত্যু বাংলার জয়যাত্রা জাহাজের হরমুজ অতিক্রমের কূটনৈতিক চেষ্টা চলছে : শেখ রবিউল আলম উপজেলা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও বিকেন্দ্রীকরণে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী সরকার ২ মাসে ৬০টি পদক্ষেপ বাস্তবায়ন করেছে : মাহদী আমিন হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ২৬ রানে হারালো নিউজিল্যান্ড সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে: প্রতিমন্ত্রী

৫ সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দেশের গুরুত্বপূর্ণ পাঁচটি সিটি করপোরেশনে তাদের চূড়ান্ত মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার (২৯ মার্চ) রাত সাড়ে ৯টায় রাজধানীর বাংলামোটরে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের আহ্বায়ক ও বর্তমান বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) প্রতিদ্বন্দ্বিতা করবেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপির বর্তমান মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। অন্যদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) দলটির প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবকে।

রাজধানীর বাইরে অন্য তিনটি সিটিতেও শক্তিশালী প্রার্থীদের নাম ঘোষণা করেছে দলটি। সিলেট সিটি করপোরেশনে এনসিপির হয়ে লড়বেন অ্যাডভোকেট মো. আব্দুর রহমান আফজাল। রাজশাহীতে দলীয় মনোনয়ন পেয়েছেন মোবাশ্বের আলী এবং কুমিল্লা সিটি করপোরেশনে প্রতিদ্বন্দ্বিতা করবেন জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম।

প্রার্থী ঘোষণার সময় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বর্তমান নির্বাচন কমিশনের সক্ষমতা ও নিরপেক্ষতা নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করেন। তিনি সরাসরি অভিযোগ করেন যে, বর্তমান কমিশনের অধীনে স্থানীয় সরকার নির্বাচন কতটা গ্রহণযোগ্য হবে, তা নিয়ে জনমনে এবং তাদের দলের ভেতর যথেষ্ট সন্দেহ রয়েছে। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়ে তিনি বলেন, ‘জনগণের ভোটাধিকার নিয়ে কোনো ধরনের টালবাহানা বরদাশত করা হবে না।’

সংবাদ সম্মেলনে এনসিপির শীর্ষ পর্যায়ের প্রায় সব নেতাই উপস্থিত ছিলেন। এদের মধ্যে অন্যতম হলেন- দলের সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম এবং দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

দেশের ১২টি সিটি করপোরেশনের মধ্যে প্রথম ধাপে এই পাঁচটির জন্য প্রার্থী ঘোষণা করে এনসিপি নির্বাচনি মাঠে তাদের আনুষ্ঠানিক যাত্রা শুরু করল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *