• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:২৪ অপরাহ্ন |
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান রাখাইনেই নিহিত: পররাষ্ট্রমন্ত্রী বজ্রপাতে ৪ জেলায় ১০ জনের মৃত্যু বাংলার জয়যাত্রা জাহাজের হরমুজ অতিক্রমের কূটনৈতিক চেষ্টা চলছে : শেখ রবিউল আলম উপজেলা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও বিকেন্দ্রীকরণে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী সরকার ২ মাসে ৬০টি পদক্ষেপ বাস্তবায়ন করেছে : মাহদী আমিন হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ২৬ রানে হারালো নিউজিল্যান্ড সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে: প্রতিমন্ত্রী

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

দেশের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ পরিবেশ উন্নয়ন এবং চলমান অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিভিন্ন খাতের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে আবারও ধারাবাহিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (১৩ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিন ধাপে এই গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। বেলা ১১টা থেকে শুরু হওয়া এসব বৈঠকে ১৫ জন বিশিষ্ট ব্যবসায়ী প্রতিনিধি অংশ নেন।
বৈঠকে দেশের শিল্প খাতের বর্তমান পরিস্থিতি, বিনিয়োগের অন্তরায় এবং অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় প্রধানমন্ত্রীর অর্থ, বাণিজ্য ও বিদ্যুৎ উপদেষ্টারাও উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, বৈঠকটি তিনটি আলাদা সেশনে বিভক্ত ছিল- বেলা ১১টায় শুরু হওয়া এই অধিবেশনে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ, ট্রান্সকম গ্রুপ, কাজী ফার্মস এবং ব্র্যাক এন্টারপ্রাইজের শীর্ষ নির্বাহীরা অংশ নেন।
এরপর দুপুর ১২টা ৩০ মিনিটে আকিজ ভেঞ্চার গ্রুপ, আকিজ ফুড অ্যান্ড বেভারেজ, লাল তীর সিডস এবং প্যারাগন লিমিটেডের প্রতিনিধিরা প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন।
দুপুর ১টা ৩০ মিনিটে শেষ ধাপের বৈঠকে প্রাণ-আরএফএল গ্রুপ, নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এবং টিকে গ্রুপের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে উপস্থিত সূত্র জানায়, ব্যবসায়ীরা শিল্প উৎপাদন সচল রাখতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ, এলসি (LC) সুবিধা এবং বিনিয়োগবান্ধব নীতিমালার ওপর জোর দিয়েছেন। প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের আশ্বস্ত করে জানান, সরকার দেশের অর্থনৈতিক গতিশীলতা বজায় রাখতে এবং শিল্প খাতের সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করছে।
এর আগে, গত ৪ এপ্রিল দেশের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে অন্য এক বৈঠকে প্রধানমন্ত্রী বিনিয়োগ পরিবেশ ও জ্বালানি সংকট নিয়ে আলোচনা করেছিলেন। ওই বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *