সারাদেশে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে দুইজনের এবং হামের উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। চলতি বছরের ১৫ এপ্রিল সকাল আটটা থেকে আজ ১৬ এপ্রিল সকাল আটটা পর্যন্ত হাম ও উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২০৬ জনে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম ও হাম সন্দেহে/ হামের উপসর্গে আটজনের মৃত্যু হয়েছে। এছাড়া ১৫ মার্চের পর থেকে এখন পর্যন্ত হামে ৩৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত/ হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ১৭২ জন।
১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে তিন হাজার ৬৫ জন। একই সময়ে সন্দেহভাজন হামে/ হামের উপসর্গ নিয়ে আক্রান্তের সংখ্যা ২০ হাজার ৩৫২ জন।
এ পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ হাজার ১২৯ জন এবং হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১০ হাজার ৪৯৬ জন।