• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:১১ অপরাহ্ন |

টাঙ্গুয়ার হাওরে নৌবিহারে গিয়ে ডুবে মৃত্যু ব্যাংক কর্মীর

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে পানিতে ডুবে ব্যাংক কর্মকর্তা আলী আহসান (৪২) মারা গেছেন। আজ শুক্রবার বিকেলে টাঙ্গুয়ার হাওরের পর্যবেক্ষণ এলাকায় এ ঘটনা ঘটে।

আলী আহসান ঢাকার মুগদা এলাকার বাসিন্দা। তিনি ঢাকায় জনতা ব্যাংকের প্রধান কার্যালয়ে চাকরি করতেন।

আলী আহসানের সহকর্মী আমিনুর রহমান জানান, শুক্রবার সকালে তারা ৩৪ জনের একটি দল নিয়ে ঢাকা থেকে সুনামগঞ্জ শহরে আসেন। এরপর সেখান থেকে একটি হাউসবোটে করে তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে ঘুরতে যান।

হাউসবোটটি দুপুর ১২টার দিকে হাওরের পর্যবেক্ষণ টাওয়ারে গিয়ে যাত্রাবিরতি করে। তখন বোটের সবাই ছোট ছোট নৌকা নিয়ে হাওরে ঘুরতে ও গোসল করতে নামেন। এ সময় হাওরে কিছুটা ঢেউ ছিল। একপর্যায়ে গোসল শেষ করে সবাই হাউসবোটে ফিরে আসলেও আলী আহসানের দেখা মেলেনি। এরপর থেকে আলী আহসানের আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

বিষয়টি তাহিরপুর থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানানো হলে বিকেল সাড়ে চারটার দিকে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে হাওর থেকে আলী আহসানের লাশ উদ্ধার করেন।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাসেম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দুপুর একটার দিকে আমরা খবর পেয়েছি। পরে সুনামগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে বিকেল সাড়ে চারটার দিকে নিখোঁজ ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *