• সোমবার, ০৪ মে ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন |

অন্তঃক্যাডার বৈষম্য দূরীকরণে নেতাদের আলোচনা

**অন্তঃক্যাডার বৈষম্য দূরীকরণে সরকারকে সহযোগিতা করবে ২৫টি ক্যাডার**

আন্তঃক্যাডার বৈষম্য দূরীকরণ পরিষদের উদ্যোগে গতকাল শনিবার দেশের ২৫টি ক্যাডারের নেতাদের সঙ্গে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের কেন্দ্রীয় নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রাজধানীর খামারবাড়ির তুলা ভবনে অনুষ্ঠিত এ সভায় বিভিন্ন ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সিনিয়র, সমন্বয়ক ও সহসমন্বয়কেরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বিভিন্ন ক্যাডার অ্যাসোসিয়েশনের বৈষম্যের প্রসঙ্গ তুলে ধরে এ বিষয়ে করণীয় সম্পর্কে আলোচনা করেন। আন্তঃক্যাডার বৈষম্য দূরীকরণ পরিষদের দাবি সমর্থন করে ক্যাডার অ্যাসোসিয়েশনের নেতা ও কর্মকর্তারা সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। বক্তারা বলেন, দেশে বৈষম্যহীন সেবা ব্যবস্থাপনা প্রতিষ্ঠায় সরকারকে সর্বপ্রকার সহযোগিতা করবে ২৫টি ক্যাডার।

সভায় ২৫টি ক্যাডারের প্রতিনিধিত্ব ছাড়া একটি ক্যাডারের সদস্য নিয়ে জনপ্রশাসন সংস্কার কমিশন গঠনের প্রতিবাদ জানিয়ে সব ক্যাডারের প্রতিনিধিত্ব নিশ্চিত করে কমিশন পুনর্গঠনের দাবি জানানো হয়। একইসঙ্গে সরকারকে সতর্ক করতে বলা হয় যাতে এর আগের মতো একতরফা সুপারিশসম্বলিত কমিশন রিপোর্ট দিয়ে তাদের বিভ্রান্ত করা না হয়।

সভায় সকল ক্যাডারের নেতারা দেশের সব ক্যাডার সদস্যদের পরিষদের কাজের সঙ্গে একাত্মতা প্রকাশ করে পরিষদের কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান। বিভিন্ন কর্মসূচির রোডম্যাপ তৈরি করা হয়। দ্রুত সময়ের মধ্যে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে বৈষম্য নিরসনে করণীয় বিষয়ে তাকে অবগত করার সিদ্ধান্ত হয়। জনবান্ধব সরকার গঠনে সিভিল প্রশাসন পুনর্গঠনের বিষয়ে সরকারকে সহযোগিতার বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়।

এ ছাড়া ২০ নভেম্বরের মধ্যে একটি বৃহৎ সমাবেশ আয়োজনের দাবি সভায় জানানো হয় এবং অল্প সময়ের মধ্যে সব ক্যাডারের সাংগঠনিক সমস্যাগুলো পরিষদের কাছে জমা দেওয়ার অনুরোধ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *