চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচ খেলতে ভারতীয় দল পাকিস্তানে যাবে কিনা–তা নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা হচ্ছে। ভারতের ম্যাচগুলি নিরপেক্ষ মাঠে হবে নাকি পুরো টুর্নামেন্টই অন্য কোথাও সরিয়ে নেওয়া হবে–এমন আলোচনাও ক্রিকেট বিশ্বে চলছে।
এর মধ্যেই পিটিআইয়ের খবর ইংগিত দিচ্ছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে একটি নতুন প্রস্তাব দিয়েছে ভারতকে। প্রস্তাবে বলা হয়েছে, পাকিস্তানে নিজেদের নিরাপত্তা নিয়ে ভারতীয় দলের যদি সন্দেহ থাকে, তবে প্রতিটি ম্যাচ শেষে ভারতীয় ক্রিকেট দলকে ম্যাচের দিনই দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে।
ভারতের সংবাদমাধ্যম দৈনিক জাগরণ জানিয়েছে, পিসিবি থেকে এখনো এমন কোনো প্রস্তাব ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) পায়নি। দৈনিক জাগরণকে এমনটাই জানিয়েছে বিসিসিআইয়ের এক সূত্র।
পাকিস্তানে ভারতকে ম্যাচের দিনই দেশে ফেরত পাঠানোর প্রস্তাব দিয়েছে পিসিবি
পাকিস্তানে আগামী বছর ফেব্রুয়ারি ও মার্চ মাসে চ্যাম্পিয়নস ট্রফির আয়োজন হওয়ার কথা। ম্যাচ তিনটি স্থানে অনুষ্ঠিত হওয়ার কথা–করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডি। পিসিবির প্রস্তাব অনুযায়ী, টুর্নামেন্ট চলাকালীন ভারতীয় দল দিল্লি, চণ্ডীগড় বা মোহালিতে শিবির স্থাপন করবে। ম্যাচের দিন সেখান থেকে ভাড়ায় করা বিশেষ বিমানে পাকিস্তানে ভারতীয় দলকে নিয়ে যাওয়া ও ফিরিয়ে আনা হবে পিসিবির পক্ষ থেকে।
দৈনিক জাগরণকে বিসিসিআইয়ের ওই সূত্র জানিয়েছেন, পিসিবি থেকে এখনো কোনো প্রস্তাব পায়নি বিসিসিআই। এবং প্রস্তাব এলেও তা বাতিল করে দেওয়া হবে।
বাবরকে বাদ দেওয়া নিয়ে ফখরের প্রশ্ন, অসন্তুষ্ট পিসিবি