• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান রাখাইনেই নিহিত: পররাষ্ট্রমন্ত্রী বজ্রপাতে ৪ জেলায় ১০ জনের মৃত্যু বাংলার জয়যাত্রা জাহাজের হরমুজ অতিক্রমের কূটনৈতিক চেষ্টা চলছে : শেখ রবিউল আলম উপজেলা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও বিকেন্দ্রীকরণে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী সরকার ২ মাসে ৬০টি পদক্ষেপ বাস্তবায়ন করেছে : মাহদী আমিন হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ২৬ রানে হারালো নিউজিল্যান্ড সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে: প্রতিমন্ত্রী

বাংলাদেশ দলে নতুন দায়িত্বে মোহাম্মদ রফিক

বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা স্পিনার মোহাম্মদ রফিক অবশেষে জাতীয় দলের কোচিং প্যানেলে যুক্ত হলেন। দীর্ঘ প্রতীক্ষার পর শনিবার (৪ এপ্রিল) তাকে এক বছরের চুক্তিতে দলের ‘বিশেষজ্ঞ স্পিন কোচ’ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি।
খবরটি জানার পর নিজের ভালো লাগার কথা জানিয়ে রফিক বলেন, এই দিনটির জন্যই তিনি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন। জাতীয় দলের সঙ্গে কাজ করার ইচ্ছা পূরণ হওয়ায় উচ্ছ্বসিত রফিক জানান, ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর থেকেই তিনি কোচিং পেশার মাধ্যমে মাঠের সাথে থাকতে চেয়েছিলেন। দেরিতে হলেও বিসিবি তাকে মূল্যায়ন করায় তিনি আনন্দিত।
তাঁর মতে, নামের আগে ‘বিশেষজ্ঞ’ বা অন্য কোনো পদবি থাকা বড় বিষয় নয়, বরং অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করাই এখন তাঁর মূল লক্ষ্য।
কোচিংয়ের এই উচ্চপর্যায়কে চ্যালেঞ্জিং মনে করলেও রফিক জানান তিনি চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন। বর্তমান প্রধান কোচ ফিল সিমন্সের সঙ্গে আগে খেলার অভিজ্ঞতা থাকায় দলের সঙ্গে কাজ করা সহজ হবে বলে তিনি আশা প্রকাশ করছেন। এছাড়া বিসিবি দেশি কোচদের মূল্যায়ন শুরু করায় একে বাংলাদেশ ক্রিকেটের জন্য একটি ইতিবাচক দিক হিসেবে দেখছেন এই সাবেক তারকা।
বোলিংয়ের পাশাপাশি খেলোয়াড়ি জীবনে রফিক ছিলেন একজন কার্যকর হার্ডহিটার ব্যাটার। তাই তিনি জানিয়েছেন, দলের ব্যাটাররা যদি তাঁর কাছ থেকে কোনো পরামর্শ বা টিপস চায়, তবে তিনি সানন্দে তাদের সহযোগিতা করবেন। মূলত মাঠের কাজের প্রতি আজীবন টান থেকেই তিনি এই নতুন মিশনে নিজের সেরাটা দিতে মুখিয়ে আছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *