• রবিবার, ০৩ মে ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন |

সি-র আদেশ, যুদ্ধের প্রস্তুতি জোরদার করতে হবে

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং সম্প্রতি সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি জোরদার করার নির্দেশ দিয়েছেন। তাইওয়ানকে ঘিরে চীনের সামরিক মহড়ার মাত্র কয়েকদিন পর তিনি এ আহ্বান জানান।

সাংবাদিকদের কাছে সি বলেন যে সেনাবাহিনীর প্রশিক্ষণ এবং যুদ্ধের প্রতিপত্তি জোরদার করার প্রয়োজন আছে। চীন তাইওয়ানকে তার ভূখণ্ডের অংশ বলে দাবি করে। তাইওয়ান জলসীমার চারদিকে সামরিক মহড়াও জারি রেখেছে তারা।

সি আরও বলেছেন যে, সামরিক বাহিনীকে দেশের কৌশলগত নিরাপত্তা এবং মূল স্বার্থগুলিকে দৃঢ়ভাবে রক্ষা করা উচিত। তাইওয়ান ইস্যুতে চীন এবং যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলির মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছে। তাইওয়ান একটি দ্বীপ, যা চীনের মূল ভূখণ্ডের দক্ষিণ-পূর্ব উপকূলে অবস্থিত।

১৯৪৯ সালে চীনে কমিউনিস্টরা ক্ষমতা গ্রহণ করার পর তাইওয়ান মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তারপর থেকে তাইওয়ান নিজের স্বশাসিত সরকারের মাধ্যমে পরিচালিত হয়ে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *