• শনিবার, ০২ মে ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন |

হিংসা মামলায় মুক্ত ইমরান ও পিটিআই নেতারা

**ইমরান খানসহ পিটিআই নেতারা সহিংসতা মামলায় খালাস**

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ইমরান খান, খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দারপুরসহ দলটির কয়েকজন শীর্ষস্থানীয় নেতাকে ‘হাক্কিকি আজাদি মার্চ’ মামলায় খালাস দেওয়া হয়েছে।

গত মার্চ মাসে পিটিআইয়ের হাক্কিকি আজাদি মার্চ নামের একটি সমাবেশের ঘিরে সহিংসতার ঘটনা ঘটেছিল। এই ঘটনায় গত মে মাসে সেক্রেটারিয়েট থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল। শনিবার ইসলামাবাদের একটি আদালত অভিযুক্তদের আবেদন খতিয়ে দেখার পর তাদের খালাসের আবেদন গ্রহণ করে। এই ঘটনাটিকে পাকিস্তানের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসাবে দেখা হচ্ছে।

এর আগে, পিটিআইয়ের নেতৃত্বে গত মার্চ মাসে পাকিস্তানে ব্যাপক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ক্ষমতাসীন সরকারের বৈধতা চ্যালেঞ্জ করে এবং অগ্রিম নির্বাচনের দাবিতে ডাকা এই বিক্ষোভ সমাবেশটি দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। ব্যাপক বিক্ষোভের কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে পিটিআই নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

ইসলামাবাদ আদালতের বিচারক শাহজাদ খান বলেন, “এই মামলার সঙ্গে যুক্ত সবাইকে খালাস দেওয়া হচ্ছে। তাদের বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ খারিজ করা হচ্ছে।”

ইমরান খান এবং গান্দারপুর ছাড়াও, এই মামলায় পিটিআই নেতা ইমরান ইসমাইল, রাজা খুররম শাহজাদ নেওয়াজ এবং আলী নেওয়াজ আওয়ানও খালাস পেয়েছেন।

যদিও এই মামলায় খালাস পাওয়ার পরেও ইমরান খান এখনই মুক্তি পাচ্ছেন না। বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী থাকা ইমরানের বিরুদ্ধে রাষ্ট্রীয় উপহার (তোশাখানা) বেচাকেনার একটি মামলা চলছে। এই মামলার এখনো কোনো অগ্রগতি হয়নি। তোশাখানা মামলায় গত শনিবার ইসলামাবাদের জবাবদিহি আদালত ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবির শুনানি ২২ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *