• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন |
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান রাখাইনেই নিহিত: পররাষ্ট্রমন্ত্রী বজ্রপাতে ৪ জেলায় ১০ জনের মৃত্যু বাংলার জয়যাত্রা জাহাজের হরমুজ অতিক্রমের কূটনৈতিক চেষ্টা চলছে : শেখ রবিউল আলম উপজেলা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও বিকেন্দ্রীকরণে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী সরকার ২ মাসে ৬০টি পদক্ষেপ বাস্তবায়ন করেছে : মাহদী আমিন হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ২৬ রানে হারালো নিউজিল্যান্ড সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে: প্রতিমন্ত্রী

ডব্লিউএইচওর ঘোষণায় মিসর ম্যালেরিয়ামুক্ত

ডব্লিউএইচও দ্বারা ম্যালেরিয়ামুক্ত দেশ হিসাবে মিসরের স্বীকৃতি

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ম্যালেরিয়ামুক্ত দেশ হিসাবে মিসরকে স্বীকৃতি দিয়েছে। সংস্থাটি এই অর্জনকে মিসরের জন্য সত্যিকার অর্থে ঐতিহাসিক হিসাবে বর্ণনা করেছে।
ডব্লিউএইচওর প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেছেন, “ম্যালেরিয়া মিসরীয় সভ্যতার মতোই প্রাচীন একটি রোগ। এমনকি মিসরের ফারাওদের জন্যও এই রোগটি ভয়াবহ সমস্যা সৃষ্টি করেছে। কিন্তু এখন থেকে মিসরের জন্য রোগটি কেবলই ইতিহাস।”
প্রায় ১০০ বছর আগে প্রাণঘাতী মশা-বাহিত সংক্রামক রোগটি নির্মূল করার প্রাথমিক প্রচেষ্টা শুরু করে মিসর কর্তৃপক্ষ। প্রায় তিন বছর ধরে ম্যালেরিয়ার সংক্রমণ রোধ করতে সক্ষম হওয়ার জন্য দেশটি এই স্বীকৃতি পেয়েছে। বিশ্বব্যাপী, ম্যালেরিয়ায় প্রতি বছর প্রায় ছয় লাখ মানুষ মারা যায়। যাদের বেশিরভাগই আফ্রিকা মহাদেশের।
একটি বিবৃতিতে, ডব্লিউএইচও রবিবার ম্যালেরিয়া নির্মূলে মিসর সরকার এবং জনগণের প্রচেষ্টার প্রশংসা করেছে। সংস্থাটি জানিয়েছে যে, ডব্লিউএইচওর পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে মিসর ম্যালেরিয়ামুক্ত দেশের স্বীকৃতি পাওয়া তৃতীয় দেশ। এই অঞ্চলে এর আগে সংযুক্ত আরব আমিরাত এবং মরক্কো এই স্বীকৃতি পেয়েছিল।
বিশ্বজুড়ে, ৪৪টি দেশ এবং একটি অঞ্চল ম্যালেরিয়ামুক্ত হওয়ার মাইলফলক অর্জন করেছে। তবে, ডব্লিউএইচও বলেছে যে এই স্বীকৃতি একটি নতুন অধ্যায়ের সূচনা মাত্র। মিসরের প্রতি এই স্বীকৃতি ধরে রাখার জন্যও ডব্লিউএইচও আহ্বান জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *