• শনিবার, ০২ মে ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন |

ম্যাকডোনাল্ডসে ফ্রেঞ্চ ফ্রাই ভাঙ্গলেন ট্রাম্প, গির্জায় দেখা দিলেন কমলা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন এখনো দুই সপ্তাহ দূরে। তার আগে গতকাল রবিবার ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস দুটি গির্জায় গিয়েছিলেন। আর তাঁর রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প গিয়েছিলেন ফাস্ট ফুড রেস্তোরাঁ চেইন ম্যাকডোনাল্ডসে। মার্কিনদের কাছে ম্যাকডোনাল্ডস একধরনের উপাসনালয়ের মতো। যেখানে তারা নিয়ম করে যায়।

কমলা কলেজে পড়ার সময় ম্যাকডোনাল্ডসে কাজ করেছেন। এই তথ্য তিনি নিজেই জানিয়েছেন। কিন্তু ট্রাম্পের মতে কমলার এই কথাটি মিথ্যা। তাই কমলার জন্মদিনে ম্যাকডোনাল্ডসে ট্রাম্পের যাওয়াটা সংবাদমাধ্যমের নজর কেড়েছে। সেখানে তিনি কমলার বিরুদ্ধে আবারও মিথ্যা বলার অভিযোগ তুলেছেন।

বেশির ভাগ অঙ্গরাজ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছে আর এই অঙ্গরাজ্যগুলোর ভোটারদের মন জয় করতে আপ্রাণ চেষ্টা করছেন কমলা আর ট্রাম্প। ভাইস প্রেসিডেন্ট কমলা জর্জিয়ার আগাম ভোটারদের ভোট চেয়েছেন। অন্যদিকে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প পেনসিলভানিয়ায় ভোটের প্রচার চালিয়েছেন।

জর্জিয়ার স্টোনক্রিস্টে নিউ বার্থ মিশনারি ব্যাপ্টিস্ট চার্চে উপস্থিত মানুষদের সামনে কমলা বলেন, ‘এই সময়ে আমাদের দেশজুড়ে দেখছি যে কিছু লোক আমাদের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করছে, ঘৃণা ছড়াচ্ছে এবং ভয়ের বীজ বপন করছে।’ এই সময় তিনি আরও সহানুভূতিশীল ভবিষ্যতের জন্য ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।

কৃষ্ণাঙ্গ এবং লাতিন ভোটারদের আকর্ষণ করতে দৌড়ঝাঁপ চালাচ্ছেন কমলা-ট্রাম্পেরজর্জিয়ায় অগ্রিম ভোট গ্রহণ শুরু হয়েছে, প্রথম দিনই রেকর্ড সংখ্যক ভোটার অংশগ্রহণ করেছেঅন্যদিকে ফিলাডেলফিয়ায় ম্যাকডোনাল্ডসের একটি রেস্তোরাঁয় গিয়ে ট্রাম্প পরা স্যুটটা খুলে ফেলেন। কালো-হলুদ অ্যাপ্রোন পরে তিনি ফ্রেঞ্চ ফ্রাই ভাজেন। শুধু তাই নয়, সেই রেস্তোরাঁর জানালা দিয়ে মাথা বের করে তিনি নিজের সমর্থকদের হাতে সেই ফ্রেঞ্চ ফ্রাই তুলে দেন। এ সময় রাস্তার ওপারে হাজার হাজার লোক জড়ো হয়ে এই দৃশ্য দেখছিলেন।

ট্রাম্প বলেন, ‘আমি এই কাজটা উপভোগ করলাম। আমি এখানে খুব ভালো সময় কাটিয়েছি।’ নির্বাচনের সপ্তাহ দুয়েক আগে কমলার প্রচারে ঝাঁকুনি দিতে তিনি ম্যাকডোনাল্ডসে এসেছেন, এমনটাই জানিয়েছেন ট্রাম্প। এর আগে কমলা বলেছিলেন যে, ছাত্রজীবনে ক্যালিফোর্নিয়ায় ম্যাকডোনাল্ডসে কাজ করেছিলেন তিনি। কিন্তু ট্রাম্প এই দাবিটা খারিজ করে দিয়ে ‘মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছেন। যদিও এর পক্ষে কোনো প্রমাণ দেখাননি তিনি।

৬০ বছরে পদার্পণ করছেন কমলা, ৭৮ বছরের ট্রাম্পকে খোঁচা‘অলস’ বলে কমলার কটাক্ষের জবাবে কি বলেছেন ট্রাম্প


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *