• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন |
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান রাখাইনেই নিহিত: পররাষ্ট্রমন্ত্রী বজ্রপাতে ৪ জেলায় ১০ জনের মৃত্যু বাংলার জয়যাত্রা জাহাজের হরমুজ অতিক্রমের কূটনৈতিক চেষ্টা চলছে : শেখ রবিউল আলম উপজেলা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও বিকেন্দ্রীকরণে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী সরকার ২ মাসে ৬০টি পদক্ষেপ বাস্তবায়ন করেছে : মাহদী আমিন হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ২৬ রানে হারালো নিউজিল্যান্ড সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে: প্রতিমন্ত্রী

ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন বার্তা

যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন এক বার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।

নতুন এ বার্তায় ভিজিটর ভিসা নিয়ে একজন বাংলাদেশি নাগরিক কতদিন পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থান করতে পারবেন, সে সম্পর্কে জানানো হয়েছে এ বার্তায়।

শনিবার (১১ এপ্রিল) ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে নতুন এ বার্তা দেওয়া হয়েছে। দূতাবাসের বার্তায় বলা হয়েছে, একজন আন্তর্জাতিক ভ্রমণকারী যুক্তরাষ্ট্রে কতদিন অবস্থান করতে পারবেন, তা আপনার আগমনের সময় ইমিগ্রেশন কর্মকর্তা নির্ধারণ করেন। এটি আপনার বি১/বি২ ভিজিটর ভিসার মেয়াদ শেষ হওয়ার তারিখ নয়।

অর্থাৎ, ভিজিটর ভিসার মেয়াদ শেষ হওয়ার তারিখ পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থান করা যাবে না। বরং, মার্কিন ইমিগ্রেশন কর্মকর্তাই নির্ধারণ করে দেবেন, ভ্রমণকারী কতদিন যুক্তরাষ্ট্রে অবস্থান করতে পারবেন।

যুক্তরাষ্ট্রে কতদিন থাকার অনুমতি পেয়েছেন, তা জানতে আপনার I-94-এ উল্লেখিত “admit until date” দেখুন- i94.cbp.dhs.gov।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *