• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন |
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান রাখাইনেই নিহিত: পররাষ্ট্রমন্ত্রী বজ্রপাতে ৪ জেলায় ১০ জনের মৃত্যু বাংলার জয়যাত্রা জাহাজের হরমুজ অতিক্রমের কূটনৈতিক চেষ্টা চলছে : শেখ রবিউল আলম উপজেলা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও বিকেন্দ্রীকরণে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী সরকার ২ মাসে ৬০টি পদক্ষেপ বাস্তবায়ন করেছে : মাহদী আমিন হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ২৬ রানে হারালো নিউজিল্যান্ড সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে: প্রতিমন্ত্রী

ট্রাম্পের জয়ের পর জো বাইডেনের দেশবাসীর উদ্দেশ্যে শান্তির আহ্বান

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় ফিরে আসার পর দেশটির বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। ট্রাম্পের ফিরে আসায় হতাশ ডেমোক্র্যাট কর্মী ও সমর্থকদেরও সান্ত্বনা দিয়েছেন তিনি।

এবারের নির্বাচনে ট্রাম্পের কাছে পরাজিত হয়েছেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। তাঁর পরাজয়ে হতাশ হোয়াইট হাউসের কর্মীদের উজ্জীবিত করতে গত মঙ্গলবার রোজ গার্ডেনে বক্তব্য দেন জো বাইডেন।

বাইডেন তাঁর বক্তব্যে বলেন, ‘বাধা-বিপত্তি আসবেই। কিন্তু হাল ছেড়ে দেওয়া অপরাধ।’ তিনি বলেন, ‘একটি পরাজয়ের অর্থ এই নয় যে আমরা সব হেরে গেছি।’

গত মঙ্গলবারের নির্বাচনকে যুক্তরাষ্ট্রের নির্বাচনী ব্যবস্থার সুষ্ঠু প্রমাণ হিসেবে উল্লেখ করে নিয়মানুসারে ক্ষমতা হস্তান্তর করার অঙ্গীকারও করেন বাইডেন। এ বক্তব্য ও অঙ্গীকারের মধ্য দিয়ে মূলত ট্রাম্পের অতীত কর্মকাণ্ডের সমালোচনা করেন তিনি।

২০২০ সালে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনের কাছে পরাজয় স্বীকার না করে ফলাফল উল্টে দেওয়ার চেষ্টা করেছিলেন ট্রাম্প। নির্বাচনে জালিয়াতির অভিযোগ এবারের নির্বাচনী প্রচারেও তুলেছেন তিনি।

প্রেসিডেন্ট বাইডেন বলেন, ‘আমি আশা করি, আপনারা কাকে ভোট দিয়েছেন তা নিয়ে উত্তেজনা করা বন্ধ করবেন। আমরা একে অপরকে শত্রু হিসেবে নয়, মার্কিন নাগরিক হিসেবে বিবেচনা করে কাজ করতে পারি। আসুন, আমরা উত্তেজনা কমিয়ে আনি।’

বাইডেন আরও বলেন, ‘আমি এটাও আশা করি, আমরা যুক্তরাষ্ট্রের নির্বাচনী ব্যবস্থায় প্রশ্ন তুলব না। এটি সৎ, সুষ্ঠু ও স্বচ্ছ। এটির উপর আস্থা রাখা যায়, তা আমরা জিতি বা হারিই।’

‘বাধা-বিপত্তি আসবেই। কিন্তু হাল ছেড়ে দেওয়া অপরাধ। একটা পরাজয় মানে এ নয় যে আমরা একেবারে হেরে গেছি।’-জো বাইডেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট

বাইডেন ইতিমধ্যে হোয়াইট হাউসে আসার আমন্ত্রণ জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্পকে। তবে ২০২০ সালে ট্রাম্প বাইডেনের সঙ্গে এমন সৌজন্যমূলক আচরণ করেননি।

এদিকে নির্বাচনকে ঘিরে দু’জন প্রার্থীই বেশ তীব্র কথা বললেও নির্বাচনে জয়লাভের পর ট্রাম্পকে অভিনন্দন জানানোর সৌজন্য দেখিয়েছেন বাইডেন। বাইডেনের অভিনন্দন পেয়ে খুশি ট্রাম্পও। ট্রাম্পের প্রচারশিবির জানিয়েছে, শিগগিরই বর্তমান প্রেসিডেন্টের সঙ্গে দেখা করবেন তিনি।

গত বুধবার ট্রাম্পের প্রচারশিবিরের যোগাযোগবিষয়ক পরিচালক স্টিভেন চেউং এক বিবৃতিতে বলেন, ‘নির্বাচনে জয়ের পর ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানাতে ফোন করেছিলেন প্রেসিডেন্ট বাইডেন। বর্তমান প্রশাসন ও আগামী প্রশাসনের মধ্যে সুন্দরভাবে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করতে ট্রাম্পকে হোয়াইট হাউসে আমন্ত্রণও জানিয়েছেন তিনি।’

জো বাইডেন বলেন, তিনি আশা করেন, দেশের নির্বাচনী ব্যবস্থার শুদ্ধতা নিয়ে প্রশ্ন তোলা হবে না। এ ব্যবস্থা সৎ, সুষ্ঠু ও স্বচ্ছ। এটির ওপর আস্থা রাখা যায়, আর তা দেশের নাগরিকরা জেতেন বা হারেন, যেকোনো পরিস্থিতিতে।

কিছু ডেমোক্র্যাট কর্মী-সমর্থক ভাইস প্রেসিডেন্ট কমলার পরাজয়ের জন্য প্রেসিডেন্ট বাইডেনকে (৮১) দোষ দিয়েছেন। তাঁদের বক্তব্য, এ বছর বাইডেনের পুনরায় প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়া ঠিক হয়নি। ট্রাম্পের সঙ্গে প্রথম মুখোমুখি বিতর্কে হতাশাজনক পারফরম্যান্সের পর বাইডেনের বয়স ও মানসিক সক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠে। এর ফলে তুমুল সমালোচনামুখে পড়ে বাইডেন গত জুলাইয়ে প্রার্থিতা প্রত্যাহার করেন। পরে কমলা দলের প্রার্থী হন।

শীঘ্রই বাইডেনের সঙ্গে দেখা করবেন ট্রাম্প


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *