**অকালমৃতদের জন্য আল্লাহর রহমত**
একটি সুন্দর হাদিসে হজরত মুয়াজ ইবনে জাবাল (রা.) বর্ণনা করেছেন যে, নবীজি (সা.) বলেছেন, সেই মহান আল্লাহর কসম যাঁর হাতে আমার জান আছে! যদি কোনো মায়ের গর্ভস্থ সন্তান মারা যায় এবং সে সন্তানের জন্য সওয়াবের আশা রাখে, তবে সেই সন্তান তার নিজের নাভিরজ্জু দিয়ে তাকে জান্নাতে টেনে নিয়ে যাবে।” (ইবনে মাজাহ, হাদিস: ১৬০৯)
এছাড়াও, অপ্রাপ্তবয়স্ক অকালমৃত শিশুরাও কিয়ামতের দিন তাদের বাবা-মায়ের সুপারিশের দ্বারা জান্নাতে প্রবেশ করবে। এ প্রসঙ্গে রাসূলুল্লাহ (সা.) বলেছেন, বিচারের দিন আল্লাহ তাদের বলবেন, “তোমরা সবাই জান্নাতে যাও।”
তখন তারা বলবে, “হে আমাদের প্রভু! আমাদের বাবা-মাও যেন আমাদের সাথে আসে।”
আল্লাহ বলবেন, “এই শিশুরা কেন দ্বিধা করছে? কেন তারা জান্নাতে যেতে দ্বিধা করছে?”
তখন তারা তাদের বাবা-মাকেও তাদের সাথে নিয়ে যাওয়ার জন্য আবদার করবে। আল্লাহ তখন বলবেন, “তাদের পিতামাতাকেও জান্নাতে নিয়ে যাও।”
এই সাফায়াত ও অনুগ্রহ তাদের সেসব বাবা-মায়ের জন্য যারা তাদের শিশুসন্তান মারা যাওয়ার পরও ধৈর্য ধারণ করেন। অনিচ্ছাকৃতভাবে গর্ভপাত হওয়া ভ্রূণের ক্ষেত্রেও এটি প্রযোজ্য।
আল্লাহ সেসব পরিবারকে শান্তি ও সুস্থতা দান করুন যারা তাদের প্রিয়জনদের মৃত্যুর শোক ও কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে।