• সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:০২ অপরাহ্ন |

ওয়াকারের রেকর্ড ছুঁড়ে দিলেন রাবাদা

**মুশফিকের উইকেট নিয়ে রেকর্ড গড়লেন রাবাদা, সরিয়ে দিলেন ওয়াকারকে**

২৯৯ উইকেট নিয়ে মিরপুর টেস্টে নামলেন কাগিসো রাবাদা। তৃতীয় শত উইকেট পেতে বেশি সময় লাগল না সাউথ আফ্রিকান এই ফাস্ট বোলারের। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ ম্যাচের প্রথম দিনের প্রথম সেশনেই মুশফিকুর রহিমের স্টাম্প কেড়ে নিলেন তিনি।

মুশফিকের উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার ষষ্ঠ বোলার হিসেবে ৩০০ টেস্ট উইকেটের রেকর্ড গড়লেন রাবাদা। এছাড়াও বিশ্ব রেকর্ডও গড়লেন তিনি। পাকিস্তানি কিংবদন্তি ওয়াকার ইউনিসকে ছাড়িয়ে টেস্টে বলের হিসেবে সবচেয়ে দ্রুততম ৩০০ উইকেটশিকারি বোলার হলেন তিনি।

ওয়াকারের এই মাইলফলক ছুঁতে লেগেছিল ১২৬০২ বল, রাবাদার লাগল ১১৮১৭ বল। অর্থাৎ, ৭৮৫টি কম। কমপক্ষে ৩০০ টেস্ট উইকেট নেওয়া বোলারদের মধ্যে তিনিই একমাত্র, যাঁর স্ট্রাইক রেট ৪০-এর নিচে!

২৯ বছর বয়সী রাবাদার ৩০০তম শিকার মুশফিকও ছিলেন একটা মাইলফলকের দ্বারপ্রান্তে। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ৬০০০ টেস্ট রানের মাইলফলক ছুঁতে মুশফিকুর লাগত আর মাত্র ৩৯ রান। কিন্তু মাত্র ১১ রান করেই তিনি বোল্ড হয়ে ফিরে গেলেন। তার বাকি ২৮ রানের অপেক্ষাটা এখন কমপক্ষে এই ম্যাচের দ্বিতীয় ইনিংস পর্যন্ত শেষ হল। মুশফিকের পর লিটন দাসকেও আউট করলেন রাবাদা।

**দক্ষিণ আফ্রিকার ৩০০ উইকেটের ক্লাব**

টেস্টে দক্ষিণ আফ্রিকার হয়ে কমপক্ষে ৩০০ উইকেট নেওয়া সকল বোলারই পেসার। এই মাইলফলক অর্জন করা প্রথম প্রোটিয়া বোলার অ্যালান ডোনাল্ড, যিনি বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ। দ্বিতীয়জন শন পোলক, যিনি এই সিরিজে ধারাভাষ্যকার হিসেবে মাঠের উপস্থিত রয়েছেন। আর তাঁরই উত্তরসূরি রাবাদার মাইলফলক ছোঁয়াটা সরাসরি মাঠ থেকেই দেখতে পেলেন।

৩০০ টেস্ট উইকেট পাওয়া পরের ৩ জন মাখায়া এনটিনি, ডেল স্টেইন ও মরনে মরকেল। এর মধ্যে শেষের জন বর্তমানে ভারতের পেস বোলিং কোচ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *