• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান রাখাইনেই নিহিত: পররাষ্ট্রমন্ত্রী বজ্রপাতে ৪ জেলায় ১০ জনের মৃত্যু বাংলার জয়যাত্রা জাহাজের হরমুজ অতিক্রমের কূটনৈতিক চেষ্টা চলছে : শেখ রবিউল আলম উপজেলা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও বিকেন্দ্রীকরণে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী সরকার ২ মাসে ৬০টি পদক্ষেপ বাস্তবায়ন করেছে : মাহদী আমিন হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ২৬ রানে হারালো নিউজিল্যান্ড সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে: প্রতিমন্ত্রী

রয়্যাল এনফিল্ডের ৪ নতুন মোটরবাইক আসছে দেশের বাজারে

রয়্যাল এনফিল্ড মোটরবাইক এসেছে বাংলাদেশে

ঐতিহ্যবাহী এবং রাজকীয় মোটরবাইকের কথা বললেই মানসপটে ভেসে ওঠে রয়্যাল এনফিল্ড মোটরবাইকের ছবি। এখন বাংলাদেশেও পাওয়া যাবে এই মোটরবাইক। আজ সোমবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে রয়্যাল এনফিল্ডের প্রদর্শনী কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে চারটি মডেলের মোটরবাইকের অগ্রিম ফরমাশ (প্রি-অর্ডার) কার্যক্রম উদ্বোধন করা হয়। একই সঙ্গে রয়্যাল এনফিল্ডের শোরুমও চালু করা হয়।

দেশের বাজারে রয়্যাল এনফিল্ডের চারটি মডেলের মোটরবাইকের দাম নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৪০ হাজার থেকে ৪ লাখ ৩৫ হাজার টাকা। অনুষ্ঠানে ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ উপস্থিত ছিলেন।

বাংলাদেশের বাজারে রয়্যাল এনফিল্ডের যাত্রা উপলক্ষে এক লিখিত বার্তায় প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বলেন, বিশ্বজুড়ে রয়্যাল এনফিল্ড শীর্ষস্থানীয় মধ্যম ঘরানার মোটরবাইক ব্র্যান্ডে পরিণত হয়েছে। এরই মধ্যে রয়্যাল এনফিল্ড যুক্তরাজ্য, কোরিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বাজারে শক্তিশালী ভিত্তি তৈরি করেছে। গত বছর আমরা নেপালে সিকেডি অপারেশন চালু করে আমাদের আন্তর্জাতিক উপস্থিতি আরও শক্তিশালী করেছি। এই প্রচেষ্টার মাধ্যমে আমরা মধ্যম ঘরানার মোটরবাইক সেগমেন্টে বিশ্বব্যাপী নেতৃত্বের অবস্থান নিশ্চিত করেছি। মোটরবাইকের গুরুত্বপূর্ণ বাজার হিসেবে বাংলাদেশেও এক অভাবনীয় সুযোগ তৈরি হয়েছে।

দেশের বাজারে রয়্যাল এনফিল্ড মোটরবাইকের পরিবেশক এবং উৎপাদনকারী প্রতিষ্ঠান ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ বলেন, ‘আমরা রয়্যাল এনফিল্ডের মতো একটি গ্লোবাল ব্র্যান্ডের অংশীদার হতে পেরে আনন্দিত। আমি নিশ্চিত বাংলাদেশের বাইকাররা (বাইকচালক) রাস্তায় একটি নতুন অভিজ্ঞতা পাবেন। সারা দেশে নিজস্ব এবং ডিলার নেটওয়ার্কের মাধ্যমে রয়্যাল এনফিল্ড মোটরবাইকের সেবা কার্যক্রম পরিচালনা করা হবে।

কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে অবস্থিত রয়্যাল এনফিল্ডের সংযোজন কারখানায় ৩৫০ সিসি ক্ষমতার হান্টার, মিটিওর, ক্লাসিক এবং বুলেট এই চার মডেলের মোটরবাইক উৎপাদন করা হচ্ছে। পাশাপাশি রাজধানী ঢাকায় রয়্যাল এনফিল্ডের প্রথম ফ্ল্যাগশিপ প্রদর্শনী কেন্দ্রও চালু করা হয়েছে।

হান্টার মডেলের মোটরবাইকটির দাম ৩ লাখ ৪০ হাজার টাকা, ক্লাসিক ৪ লাখ ৫ হাজার টাকা, বুলেট ৪ লাখ ১০ হাজার টাকা ও মিটিওর ৪ লাখ ৩৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। তবে রং, বিভিন্ন সুবিধা যুক্ত করার জন্য বাড়তি অর্থ গুনতে হবে। আগামীকাল মঙ্গলবার থেকে দেশব্যাপী অনলাইন এবং প্রদর্শনী কেন্দ্র থেকে অগ্রিম ফরমাশ দেওয়া যাবে।

২০২৩ সালের ৭ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশে ৩৫০ সিসি পর্যন্ত মোটরসাইকেলের অনুমতি দেয়। তখন থেকেই দেশের বাজারে রয়্যাল এনফিল্ড কখন পাওয়া যাবে, তা নিয়ে দেশের বাইকারদের মধ্যে অধীর আগ্রহ দেখা দেয়। আর তাই রয়্যাল এনফিল্ড মোটরবাইকের অগ্রিম ফরমাশ (প্রি-অর্ডার) কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান চলাকালে ভিড়ও করেন বাইকাররা, যাঁদের অনেককেই মোটরবাইকটি পরখ করার সুযোগ দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *