• সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:০০ অপরাহ্ন |

নিগার সুলতানা: নারী বিশ্বকাপের সেরা একাদশে

মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ১২ বছর পর জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। তবে সংযুক্ত আরব আমিরাতে শেষ হওয়া বিশ্বকাপে ব্যর্থ বলাই যায় বাংলাদেশের খেলাকে। নিগার সুলতানার দল যেমনটা আশা করা হয়েছিল, স্কটল্যান্ডকে হারিয়েছে। কিন্তু অন্য তিনটি ম্যাচে তারা হেরেছে, তাও আবার কোনো প্রতিদ্বন্দ্বিতা গড়ে না তুলেই। প্রথম রাউন্ডেই বিদায় নেওয়া দলটির একমাত্র বলার মতো পারফরম্যান্স ছিল অধিনায়ক নিগার সুলতানার।

সাব্বির-মাহিদুলের সেঞ্চুরি, অভিষেকে ৫ উইকেট নেওয়া আশরাফুলের সেই পারফরম্যান্সের স্বীকৃতি পেয়েছেন নিগার। বিশ্বকাপ শেষে ঘোষিত আইসিসির টুর্নামেন্টের সেরা দলে জায়গা পেয়েছেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক। উইকেটকিপার-ব্যাটার হিসেবেই দলে জায়গা পেয়েছেন নিগার।

বিশ্বকাপে চারটি ম্যাচে ১০৪ রান করা নিগার উইকেটের পেছনে নিয়েছেন একটি ক্যাচ, করেছেন ৬টি স্টাম্পিং। ২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিগারের চেয়ে বেশি ডিসমিসাল নেই অন্য কোনো উইকেটকিপারের।

ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে রানার্সআপ হলেও টুর্নামেন্টের সেরা একাদশে সবচেয়ে বেশি তিনজন খেলোয়াড় দক্ষিণ আফ্রিকার। দলটির অধিনায়ক লরা ভলভার্টও আছেন এই তিনজনের মধ্যে। চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের দুজন সেরা একাদশে এবং একজন দ্বাদশ খেলোয়াড় হিসেবে। মোট সাতটি দেশের প্রতিনিধি আছেন টুর্নামেন্টের সেরা দলে।

২০২৪ নারী বিশ্বকাপ-টিম অব দ্য টুর্নামেন্ট:

লরা ভলভার্ট, দক্ষিণ আফ্রিকা (অধিনায়ক)
তাজমিন ব্রিটস, দক্ষিণ আফ্রিকা
ড্যানি ওয়াইট-হজ, ইংল্যান্ড
অ্যামেলিয়া কার, নিউজিল্যান্ড
হারমানপ্রীত কৌর, ভারত
ডিয়ান্ড্রা ডটিন, ওয়েস্ট ইন্ডিজ
নিগার সুলতানা, বাংলাদেশ (উইকেটকিপার)
অ্যাফি ফ্লেচার, ওয়েস্ট ইন্ডিজ
রোজমেরি মেয়ার, নিউজিল্যান্ড
মেগান শুট, অস্ট্রেলিয়া
নকুলুলেকো এমলাবা, দক্ষিণ আফ্রিকা
দ্বাদশ খেলোয়াড়
ইডেন কারসন, নিউজিল্যান্ড


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *