রাশিয়ার বিরোধীদের নেতা অ্যালেক্সি নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনায়া বলেছেন যে যখন রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ক্ষমতায় থাকবেন না, তখন তিনি রাশিয়ায় ফিরে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচনে লড়বেন। আজ সোমবার বিবিসি এর কথা জানিয়েছে।
গেল ফেব্রুয়ারিতে কারাগারে রাখা অবস্থায় মারা যান নাভালনি। তার পর থেকে রুশ বিরোধীদেরকে এক করার জন্য কোন নেতা এগিয়ে আসেননি। দেশ থেকে বাইরেও রুশ বিরোধীরা বিভক্ত এবং তাদের মধ্যে দ্বন্দ্বে দেখা যায়।
ইউলিয়া বলেন, “আমি ঠিক সময়ে প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেব। কিন্তু যতদিন পুতিন ক্ষমতায় থাকেন, ততদিন আমি দেশে ফিরব না।” পুতিন ১৯৯৯ সালের শেষ থেকে ক্ষমতায় রয়েছেন। চলতি মাসে তার বয়স ৭২ হবে।
চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি আকস্মিক মৃত্যে ৪৭ বছর বয়সী নাভালনি মারা যান। এর ফলে রুশ বিরোধীরা তাদের সবথেকে আকর্ষণীয় এবং জনপ্রিয় নেতাকে হারান।
নাভালনির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ৩০ বছরেরও বেশি কারাদণ্ড হয়েছিল। তিনি বলেছেন যে পুতিনের বিরুদ্ধে কথা বলার কারণে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে।
নাভালনির রাজনৈতিক বন্ধুদের ক্রেমলিন পশ্চিমাদের ভয়ংকর চরমপন্থী হিসেবে দেখে, যারা রাশিয়াকে অস্থিতিশীল করতে চায়। তারা দাবি করে যে পুতিন সাধারণ মানুষের মধ্যে খুব জনপ্রিয়।