• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন |

স্পেনে বনায়ায় মৃতের সংখ্যা ৯৫-তে, পাঁচ দশকের রেকর্ড

স্পেনের বন্যার কবলে প্রাণ হারিয়েছেন ৯৫ জন

অতিবৃষ্টিতে পঞ্চাশ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে পড়েছে ইউরোপের দেশ স্পেন। দেশটির পূর্বাঞ্চলে অবস্থিত ভ্যালেন্সিয়া প্রদেশ ও তৎসন্নিহিত এলাকায় বন্যার পানিতে ডুবে মৃত্যু হয়েছে কমপক্ষে ৯৫ জনের। এখনও অনেকে নিখোঁজ রয়েছেন।

গত মঙ্গলবার অতিবৃষ্টির ফলে হঠাৎই সৃষ্টি হয় ভয়াল বন্যা। ভেসে যায় সেতু, রাস্তা, বাড়িঘর। পানির উত্তাল তোড়ের হাত থেকে বাঁচতে অনেক মানুষ দেখা যায় বাড়ির ছাদে উঠেছেন কেউ আবার গাছের ডালে আঁকড়ে ধরেছেন।

ভ্যালেন্সিয়া প্রদেশে মৃতের সংখ্যা ৯২ জনে পৌঁছেছে। ভ্যালেন্সিয়ার পশ্চিমে কাস্তিলা-লা-মানচায় মারা গেছেন দু’জন এবং মালাগা শহরে মারা গেছেন একজন ব্রিটিশ নাগরিক। তাঁকে বাড়ি থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়।

স্পেন সরকার সূত্রে জানা গেছে, এখনও বন্যার জলে অনেকে নিখোঁজ রয়েছেন। তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বন্যার শিকারদের স্মরণে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন। বন্যায় প্রাণ হারানোদের সম্মান জানাতে গতকাল বুধবার দেশটির পার্লামেন্টে এক মিনিট নীরবতা পালন করা হয়।

বলা হয়েছে, ১৯৭৩ সালের পর এটাই স্পেনের সবচেয়ে প্রাণঘাতী বন্যা। পঞ্চাশ বছর আগে দেশটির দক্ষিণ-পূর্ব প্রান্তে বন্যায় মারা গিয়েছিলেন অন্তত ১৫০ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *