**অক্সফামে চাকুরির সুযোগ, বেতন প্রায় সাড়ে ১৪ লাখ টাকা**
আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম বাংলাদেশে কর্মী নিয়োগের জন্য আবেদন চেয়েছে। সংস্থাটি ঢাকায় অবস্থিত তাদের প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিটে একজন কর্মী নিয়োগ করবে।
**পদের নাম:** সিনিয়র প্রোগ্রাম অফিসার—প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট
**পদের সংখ্যা:** ১টি
**যোগ্যতা ও অভিজ্ঞতা:**
* জিওগ্রাফি, ডিজাস্টার ম্যানেজমেন্ট, এনভায়রনমেন্টাল সায়েন্স, ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট, ওয়াটার অ্যান্ড ফ্লাড ম্যানেজমেন্ট, সমাজবিজ্ঞান, ইন্টারন্যাশনাল রিলেশনস, পাবলিক পলিসি অথবা এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ-এর যেকোনো একটি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি।
* প্রজেক্ট ম্যানেজমেন্টে কমপক্ষে চার বছরের বাস্তব অভিজ্ঞতা।
* বাংলাদেশের প্রেক্ষাপটে জলবায়ু সংক্রান্ত উদ্যোগ ও প্রশমনের বিষয়ে, ইকোসিস্টেম পুনঃপ্রতিষ্ঠা এবং দক্ষিণ এশিয়ার পানি নিয়ে ভূরাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে ভালো ধারণা থাকা আবশ্যক।
**চাকরির প্রকৃতি:** চুক্তিভিত্তিক
**কর্মস্থান:** ঢাকা
**কর্মঘণ্টা:** সপ্তাহে ৩৭.৫ ঘণ্টা
**বেতন ও সুযোগ-সুবিধা:**
* বার্ষিক মূল বেতন (১৩টি মাস): ১৪ লক্ষ ৬২ হাজার ৩২৬ টাকা।
* এছাড়া প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্যবিমা (সঙ্গী ও সন্তানসহ), ছুটি ও বিমার সুযোগ রয়েছে।
**আবেদন পদ্ধতি:**
ইচ্ছুক প্রার্থীদের অক্সফামের ক্যারিয়ার বিষয়ক ওয়েবসাইটে (https://jobs.oxfam.org.uk/jobs/vacancy/senior-programme-officer—project-management-unit-int10683/22722/description/) গিয়ে বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখে “Apply For This Role” বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।
**আবেদনের শেষ তারিখ:** ১ নভেম্বর ২০২৪