• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন |

ইউএপি’র সঙ্গে তীব্র চুক্তির বন্ধন

**ইউএপির সাথে সিইউ ও ডাব্লিউইউএসটির চুক্তি**

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) এর সাথে চীনের সিইউ এবং ডাব্লিউইউএসটির সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। গেল মঙ্গলবার (১৫ অক্টোবর) চীনের বেইজিং কনফারেন্স সেন্টারে অনুষ্ঠিত আইএইউপির সাধারণ পরিষদে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এতে এই বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে একটি দৃঢ় সম্পর্কের সূচনা ঘটেছে।

চীন সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক স্বীকৃত সিইউ একটি আন্তর্জাতিক স্বনামধন্য বিশ্ববিদ্যালয়। বর্তমানে এখানে ৩০,০০০ শিক্ষার্থী রয়েছে। ইউএপির ভাইস-চ্যান্সেলর ডঃ কামরুল আহসান এবং সিইউর প্রভোস্ট ও ভাইস-প্রেসিডেন্ট অধ্যাপক লুসি লু তাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ডাব্লিউইউএসটি) উচ্চ শিক্ষার একটি আমেরিকান বিশ্ববিদ্যালয়। ডেভিড সোন ২০০৮ সালে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। একই দিনে ইউএপির ভাইস-চ্যান্সেলর ডঃ কামরুল আহসান এবং ডাব্লিউইউএসটির চ্যান্সেলর আবুবকর হানিপ তাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটি চুক্তিতে স্বাক্ষর করেন।

এই সমঝোতা স্মারক অনুযায়ী ইউএপি এই দুটি বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথভাবে একাডেমিক এবং গবেষণা কার্যক্রম পরিচালনা করবে। এছাড়াও, বিশ্ববিদ্যালয়গুলি একাডেমিক কন্টেন্ট এবং প্রকাশনা বিনিময় করবে। একই সাথে, ছাত্রদের জন্য যৌথ সম্মেলন এবং ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হবে এবং আন্তর্জাতিক সম্মেলন, ওয়ার্কশপ, অনুষদ, কর্মী এবং ছাত্র বিনিময় প্রোগ্রামের ব্যবস্থা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *