রন হক সিকদার, রিক হক সিকদারসহ সিকদার পরিবারের অন্যান্য সদস্যদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এ ব্যাপারে নির্দেশ দিয়ে চিঠি পাঠিয়েছে।
সিকদার পরিবারের অন্য যেসব সদস্যের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে তারা হলেন:
নির্দেশে বলা হয়েছে হিসাব জব্দ করা ব্যক্তিদের সব রকম লেনদেন বন্ধ থাকবে। আগামী ৩০ দিন এসব হিসাবে কোনোরকম লেনদেন করা যাবে না। পাশাপাশি তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের সব তথ্য জমা দিতে হবে।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতন হয়। এরপর থেকে দেশে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের গ্রেপ্তারের পাশাপাশি তাদের ব্যাংক হিসাব জব্দ করা হচ্ছে। সেই প্রক্রিয়ায় এবার রন হক, রিক হকসহ সিকদার পরিবারের অন্যান্য সদস্যদেরও ব্যাংক হিসাব জব্দ করা হল।