• সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন |

টোকিও মেট্রোর শেয়ারে বাজার মাত, প্রথম দিনেই ৫০% বৃদ্ধি

টোকিও মেট্রোর শেয়ার বাজারে কাঁপুনি, প্রথম দিনেই ৫০ শতাংশ বৃদ্ধি

সম্প্রতি বুধবার বিশ্বের সবচেয়ে ব্যস্ততম মেট্রো রেলব্যবস্থা টোকিও মেট্রোর শেয়ার বাজারে অভিষেকের প্রথম দিনেই প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

জাপান সরকার মালিকানাধীন টোকিও মেট্রো বাজার থেকে ২৩০ কোটি ডলার সংগ্রহ করেছে। এটি গত ছয় বছরে দেশটির সবচেয়ে বড় শেয়ার বিক্রি (IPO)।

বার্তা সংস্থা AFP জানিয়েছে, টোকিও মেট্রোর ৯টি লাইনে প্রতিদিন গড়ে ৬৫ লাখ যাত্রী ভ্রমণ করে। এটি লন্ডন আন্ডারগ্রাউন্ডের চেয়েও বেশি যাত্রী সংখ্যা। জাপানের রাজধানী শহর এবং তার আশপাশের বিশাল শহরতলীতে এই মেট্রো ব্যবহৃত হয়।

বিক্রি করা শেয়ারের অর্থ দিয়ে একটি পুনর্নির্মাণ বন্ড পরিশোধ করা হবে। এই বন্ডটি ২০১১ সালের ভূমিকম্প, সুনামি এবং পরমাণু দুর্ঘটনার পর বাজারে ছাড়া হয়েছিল। এই ঘটনাগুলোতে জাপানে ১৮ হাজার মানুষ মারা গিয়েছিল।

টোকিও মেট্রোর প্রতিটি শেয়ারের প্রাথমিক মূল্য ছিল ১,২০০ ইয়েন, যা প্রথম দিনে ১,৭৩৯ ইয়েনে বিক্রি হয়েছে।

টোকিও মেট্রোর মালিকানা জাপান সরকার এবং টোকিও শহরের হাতে রয়েছে। তবে কোম্পানির শেয়ার বাজারে ছাড়ার কারণে সরকারের মালিকানা ৫০ শতাংশে কমেছে।

টোকিও মেট্রোর শেয়ার কেনার জন্য প্রাথমিক গণপ্রস্তাবে ১৫ গুণ বেশি আবেদন জমা পড়েছিল।

২০১৮ সালে জাপানের কোটিপতি মাসাইয়োশি সনের প্রযুক্তি এবং টেলিকম কোম্পানি সফটব্যাংক গ্রুপের মোবাইল ফোন শেয়ার বাজারে ছাড়ার ক্ষেত্রে সবচেয়ে বড় আইপিও হয়েছিল। তারা তখন রেকর্ড ২,৩৫০ কোটি ইয়েন সংগ্রহ করেছিল।

লন্ডনে প্রথম জনসাধারণের জন্য মাটির নিচে রেল পরিবহন ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল। আর টোকিওতে এই রেল নির্মাণ করা হয় ১৯২৭ সালে। জাপানের রাজধানী এশিয়ার প্রথম শহর ছিল যেখানে এমন একটি নগর পরিবহন ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।

বর্তমানে টোকিওর নগর সরকার আলাদাভাবে আরও চারটি লাইনের মাধ্যমে সাবওয়ে সিস্টেম পরিচালনা করে। এর বাইরে ইস্ট জাপান রেলওয়ে ভূ-উপরিস্থ কিছু রেললাইন পরিচালনা করে, যার মধ্যে রয়েছে ইয়ামানোটি লাইন। এছাড়া বেশ কিছু বেসরকারি সেবাও রয়েছে।

জাপানে জনসংখ্যা সংকট রয়েছে। তবে টোকিও এর ফলে কমই ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে শহরের মেট্রো ব্যবস্থা ভালো মুনাফা করছে এবং তাদের ব্যবসাও স্থিতিশীল। এসব কারণে কোম্পানিটি ভালো লভ্যাংশ দেয়।

আগামী মার্চ মাসে শেষ হওয়া অর্থবছরে শেয়ারপ্রতি ৪০ ইয়েন লভ্যাংশ পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

চলতি বছরের মার্চে শেষ হওয়া অর্থবছরে টোকিও মেট্রো ৪,৬০০ কোটি ইয়েন নিট মুনাফা অর্জন করেছে। আগের বছরের চেয়ে এটি ৬৭ শতাংশ বেশি। বর্তমান অর্থবছরে কোম্পানিটি ৫,২০০ কোটি ইয়েন মুনাফা করার লক্ষ্য ঠিক করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *