• সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন |

গিলেস্পির হতাশা: পাকিস্তানে কাজ কমে যাওয়া

পাকিস্তান ক্রিকেটে গিলেস্পির কাজ কমে যাওয়ায় হতাশা

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বদলের সঙ্গে যেন অঙ্গাঙ্গিভাবে জড়িত! টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের মুখ থুবড়ে পড়ার ফলে গত জুলাই মাসে দু’জন নির্বাচক ওয়াহাব রিয়াজ ও আবদুল রাজ্জাককে বরখাস্ত করা হয়।

যদিও আগের নির্বাচক কমিটির দু’জন সদস্য মোহাম্মদ ইউসুফ ও আসাদ শফিককে বহাল রাখা হয়। সেই সময় বলা হয়েছিল যে দল নির্বাচনে ইউসুফ ও শফিকের সঙ্গে দায়িত্ব পাবেন প্রধান কোচ ও দলের অধিনায়ক। সেই অনুযায়ী, টেস্ট দলের প্রধান কোচ হিসেবে জেসন গিলেস্পি প্রায় তিন মাস নির্বাচকের দায়িত্বও পালন করেন।

কিন্তু নিজেদের মাঠে টেস্ট সিরিজে বাংলাদেশের কাছে আকষ্মিক হেরে যাওয়ায় ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে আবারও নির্বাচক কমিটিতে পরিবর্তন আনে পিসিবি। ইউসুফ সরে যাওয়ার পর নির্বাচক কমিটিতে সদস্য সংখ্যা বাড়ানো হয়। শফিকের সঙ্গে দায়িত্ব পান হাসান চিমা, আকিব জাভেদ, আজহার আলী ও সাবেক আম্পায়ার আলিম দার।

‘তক্তা উইকেট’ চাওয়া পাকিস্তানি ব্যাটসম্যানদের সমালোচনা করে গিলেস্পি বলেছেন, ‘চুপসে যাও’ কমিটির সদস্য সংখ্যা বাড়ানোর ফলে কোচ গিলেস্পিকে নির্বাচকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। তবে কাজের পরিসর কমে যাওয়াকে স্বাভাবিক ভাবে নিচ্ছেন না অস্ট্রেলিয়ার সাবেক এই পেসার। ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমি মাঝে মাঝে হতাশ হচ্ছি। যদিও আমাকে এই কাজের জন্য নিয়ে আসা হয়নি। কিন্তু এটা সেই পরিস্থিতির মধ্যে একটি, যা আপনাকে মেনে নিয়েই চলতে হবে।’

বোর্ডের সঙ্গে তাঁর সুস্পষ্ট যোগাযোগেরও ঘাটতি দেখছেন গিলেস্পি, ‘যখন আমি পাকিস্তান ক্রিকেট বোর্ডে এসেছিলাম, তখন আমাকে বলা হয়েছিল যে তাদের দীর্ঘমেয়াদি পরিকল্পনা আছে এবং আমাদের মধ্যকার যোগাযোগে কোনও অস্পষ্টতা থাকবে না। তাদের কথা অনুযায়ী আমি সেদিকেই মন দিয়েছি। কিন্তু আপনি যে ভাবে চান সে ভাবে না করলে হতাশ হতেই পারেন।’

৪৯ বছরের এই কোচ আরও বলেছেন, ‘এর আগে আমি আলাদা পরিবেশে কাজ করেছি এবং সেখানকার কাজগুলি আলাদা ভাবে করা হত। সেটা নিয়ে যে কেউ একমত হতে পারে অথবা নাও হতে পারে। কিন্তু শেষ পর্যন্ত আমি এখানে আছি পাকিস্তান দলকে সাহায্য করতে, খেলোয়াড়দের আরও ভালো করতে সাহায্য করতে।’

গত এপ্রিল মাসে পাকিস্তান টেস্ট দলের প্রধান কোচ পদে গিলেস্পিকে নিয়োগ দেওয়া হয়। পিসিবির সঙ্গে তার চুক্তি দু’বছরের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *