• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন |
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান রাখাইনেই নিহিত: পররাষ্ট্রমন্ত্রী বজ্রপাতে ৪ জেলায় ১০ জনের মৃত্যু বাংলার জয়যাত্রা জাহাজের হরমুজ অতিক্রমের কূটনৈতিক চেষ্টা চলছে : শেখ রবিউল আলম উপজেলা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও বিকেন্দ্রীকরণে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী সরকার ২ মাসে ৬০টি পদক্ষেপ বাস্তবায়ন করেছে : মাহদী আমিন হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ২৬ রানে হারালো নিউজিল্যান্ড সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে: প্রতিমন্ত্রী

সময়ের সঙ্গে সঙ্গে ভেতর থেকে খচখচ

নাটক দিয়েই অঞ্জন দত্তের ক্যারিয়ারের শুরু। সাংবাদিকতা, সিনেমা, গান, বই লেখা, পরিচালনা— সবই করেছেন তিনি। কিন্তু এবার সেই নাটককেই বিদায় জানাতে চলেছেন।

অঞ্জন ফেসবুকে লিখেছেন, ‘যত দিন যাচ্ছে, আফসোস হচ্ছে, এটাই আমার শেষ নাটক। নাটক মানে অভিনেতার শরীর। আর আমার শরীরের বয়স অনেক বেড়ে গেছে। আমার জীবনে যাত্রা শুরু হয়েছিল নাটক দিয়েই। নিজের মতো নাটক মাধ্যমকে বুঝতে, দেখতে শেখা। মৃণাল সেনের হাত ধরে সিনেমায় অভিনয়, রোজগারের জন্য গান, সিনেমা তৈরি করা। আর এখন নাটক বন্ধ। আমি এই সিনেমায় মৃণাল সেনকে পুজো করিনি, একটা মানুষ হিসেবে দেখিয়েছি।

২০১২ সালে নিজের নাটকের কোম্পানি গঠন করেছিলেন অঞ্জন। তারপর অনেক নিরীক্ষা-নবকথা। বাংলা নাট্যচর্চার প্রচলিত ধারাকে চ্যালেঞ্জ করা, আর্থিক বিপর্যয়, ব্যর্থতা…অনেক দেশি-বিদেশি নাট্যকারের সঙ্গে কাজ করা…এগুলো আমার জীবনের একটা অচেনা, অজানা দিক। সেই দিকটা এবার শেষ হতে চলেছে।

তিনি আরও লিখেছেন, ‘মুম্বাইয়ে, বন্ধু সুধীর মিশ্রর একটা সিরিজে অভিনয় করার ফাঁকে এগুলোই ভাবছি। অনেকেই বলছেন, শেষ বলে কিছু আছে? আমার গানও আছে এই নিয়ে। কিন্তু কিছু ব্যাপারের শেষ আছে। সেই শেষ থেকেই আবার শুরুও আছে। সেই শুরুটা আর হয়তো নাটক না-ও হতে পারে।’

২৫শে নভেম্বর অঞ্জন দত্তের শেষ নাটক মঞ্চস্থ হবে বলে তিনি জানিয়েছেন। তাঁর এই ঘোষণায় অনেকেই তাঁকে সিদ্ধান্ত বদলাতে বলেছেন। কেউ আবার তাঁর দীর্ঘ ক্যারিয়ারের জন্য শুভেচ্ছাও জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *