• শনিবার, ০২ মে ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন |

সুপার সিঙ্গার ৩ চ্যাম্পিয়ন মাতালেন মিশিগানের দর্শকদের

আমেরিকার মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রইট দুর্গা টেম্পলে গত শনিবার (১৯ অক্টোবর) প্রতিবছরের মতো দুর্গাপূজা উদযাপন করা হয়েছে। ৯ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত মন্দিরে শাস্ত্রমতে পূজা অনুষ্ঠিত হয়েছে। সাধারণ কর্মদিবসে পূজা হওয়ায় অনেকেই অংশ নিতে পারেনি বলে আবার ১৯ অক্টোবর (শনিবার) পূজা উদযাপন করা হয়। এতে ছিল পূজা, প্রসাদ বিতরণ, আরতিসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান। পূজা করেন মন্দিরের প্রধান পুরোহিত পেরিন্দ্র চক্রবর্তী। দুর্গাপূজার দিনগুলোতে তাকে সহযোগিতা করেছেন নিহার রঞ্জন চক্রবর্তী, আশীষ চক্রবর্তী ও প্রদীপ চক্রবর্তী। মন্দিরের সাংস্কৃতিক সম্পাদক প্রদীপ চৌধুরীর তত্ত্বাবধানে বিকেল ৫টা থেকে রাত অবধি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রথমেই ছিল কবিতা পাঠ। এতে অংশগ্রহণ করেন প্রতিভা চৌধুরী, হারান কান্তি সেন, দেবাশীষ দাশ, নারায়ণ গুপ্ত, সুবিমল সেনাপতি, শর্মিলা দেব ও পূজা দেব। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংকর দেব। কবিতা পাঠ নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন পার্থ দেব। অনুষ্ঠানে কয়েকজনকে সম্মাননা জানানো হয়। স্থানীয় শিল্পীদের মধ্যে বিজয়া চৌধুরী, অনামিকা দাশ, অদিতি দেব, অতশী চৌধুরী, নিনতু তরফদার, অংকুর দেবসহ আরও অনেকে সংগীত পরিবেশন করেন। নৃত্য পরিবেশন করেন বৈশালী দেব, উর্মিলা সূত্রধর, তনুশ্রী সূত্রধর, পিহু দেব, অনন্যা ছন্দা, মৌমিতা রায়, রিয়া রায়, অর্পিতা পুরকায়স্থ, রাই দাশ, অর্চিতা ছত্রী, অমি দাশ, তনিমা বিশ্বাস, অভয় ধর, রিসান পাল, তান সেন, নীল সেন, প্রত্যুষ ধর, রণেশ ধর, অষ্মি সূত্রধর, নিহি সূত্রধরসহ আরও অনেকে। ডলি দেব ও পার্থ দেব শ্রুতি নাটক পরিবেশন করেন।মন্দিরের সাধারণ সম্পাদক উজ্জল সূত্রধর মন্দিরের বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে বলেন, নির্মাণাধীন নতুন মন্দিরের অগ্রগতির বিস্তারিত তথ্য ভক্তদের জানান, সপ্তাহব্যাপী পূজায় মন্দিরে মায়ের পূজায় সহায়তা করা নারী ভক্তদের ধন্যবাদ জানান। মন্দিরের প্রকাশনা ও মিডিয়া ডিরেক্টর পার্থ সারথী দেব পূজার সব দিন যাঁরা মায়ের ভোগ রান্না করেছেন, বিশেষ করে মহেশ সূত্রধর, সুভাষ দাশ, চাম্পা দেবসহ যাঁরা এই কাজে সহায়তা করেছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
শেষে ছিল কলকাতা থেকে আসা অতিথি শিল্পী সুপার সিঙ্গার ৩ চ্যাম্পিয়ন শুচিস্মিতা চক্রবর্তী ও সারেগামাপার বিজয়ী সৌরভ দাশের সংগীতসন্ধ্যা। তাদের সঙ্গে ছিলেন কলকাতার সঙ্গীতশিল্পী পার্থ চক্রবর্তী। তাঁরা প্রথমে জনপ্রিয় বাংলা গান পরিবেশন করেন। পরে দর্শক-শ্রোতাদের অনুরোধে হিন্দি গান গেয়ে সবাইকে মুগ্ধ করেন এবং ডেট্রয়টের দর্শকদের মাতিয়ে তোলেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন শ্রাবণী দাশ ও টিনা গোস্বামী। সবার অংশগ্রহণে এবারের পূজা উদযাপন সুন্দরভাবে করার জন্য মন্দিরের সভাপতি পঙ্কজ দাশ ও সহ-সভাপতি নিপেশ সূত্রধর সবাইকে ধন্যবাদ ও বিজয়ার শুভেচ্ছা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *