• সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন |

যুক্তরাষ্ট্রে প্রথম নারী রাষ্ট্রপতির জন্য প্রস্তুত

যুক্তরাষ্ট্র তাদের প্রথম নারী রাষ্ট্রপতিকে বরণ করার জন্য প্রস্তুত বলে মন্তব্য করেছেন ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিস। একটি টেলিভিশন নেটওয়ার্ককে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

মার্কিন রাষ্ট্রপতি নির্বাচন মাত্র দুই সপ্তাহ দূরে। নির্বাচনের শেষ মুহূর্তে জোর প্রচারে মেতেছেন হ্যারিস ও তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। দুজনেই দোদুল্যমান রাজ্যে সভা সমাবেশ করছেন এবং রেডিও টক শো ও পডকাস্টে হাজির হচ্ছেন। বিভিন্ন জরিপে দেখা গেছে, দুই প্রার্থীর মধ্যে লড়াই কঠিন।

সাক্ষাৎকারে এনবিসিকে হ্যারিস বলেন, যুক্তরাষ্ট্র কি তাদের প্রথম নারী রাষ্ট্রপতির জন্য প্রস্তুত? তার উত্তরে তিনি বলেন, “অবশ্যই”। ট্রাম্পের নীতির কারণে মানুষ হতাশ হয়ে পড়েছে বলে জানান তিনি।

ট্রাম্প উত্তর ক্যারোলাইনায় তার সমর্থকদের বক্তব্য দিয়েছেন। তিনি বলেন, “এই নির্বাচন নির্ধারণ করবে আমরা আরও চার বছর অযোগ্যতা, ব্যর্থতা এবং বিপর্যয়ের মধ্যে থাকবো নাকি আমাদের দেশের ইতিহাসের সবচেয়ে আশ্চর্যজনক চার বছর শুরু করব”।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *