• সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন |

দক্ষিণ আফ্রিকাকে ২০০ রানের লক্ষ্য; সাফল্যের আশাবাদী মুশতাক

মির্জাপুর টেস্ট বাংলাদেশ জিততে পারে: মুশতাকের বিশ্বাস

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টের তৃতীয় দিনের শুরুতে ১০১ রান পিছিয়ে ছিল বাংলাদেশ, হাতে ছিল ৭ উইকেট। মাহমুদুল হাসান ও মুশফিকুর রহিম ভালো ব্যাটিং করে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের আশা জাগিয়েছিলেন।

কিন্তু তারা আগের দিনের ফর্ম ধরে রাখতে পারেননি। সকালের সেশনে মাত্র ১১ রান যোগ করার পর মাহমুদুল, মুশফিক ও লিটন দাস প্যাভিলিয়নে ফিরে যান। বাংলাদেশের তখন ইনিংস পরাজয়ের ভয়।

এবারও মেহেদী হাসান মিরাজ ডুবে যাওয়া বাংলাদেশকে লজ্জা থেকে রেহাই দিলেন। তার সঙ্গী হলেন নবাগত জাকের আলী। দু’জনের রেকর্ড জুটি বাংলাদেশকে লিড এনে দেয়। এরপর বৃষ্টি ও আলোর অভাবে দিনের শেষ সেশনে খেলা হয়নি বললেই চলে। তৃতীয় দিন শেষে বাংলাদেশ এগিয়ে ৮১ রানে, হাতে ৩ উইকেট। মিরাজ অপরাজিত ৮৭ রানে এবং নাঈম হাসান ১৬ রানে খেলছেন।

মিরাজের নেতৃত্বে নিচের সারির ব্যাটসম্যানদের লড়াই বাংলাদেশ দলের ড্রেসিংরুমে জয়ের আশা জাগিয়েছে। দিনের খেলার শেষে স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ সংবাদ সম্মেলনে একের পর এক বলছিলেন, ‘আপনাকে বিশ্বাস রাখতে হবে।’

সর্বশেষ পাকিস্তান সফরে ২৬ রানে ৬ উইকেট হারার পর বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর উদাহরণ টেনে মুশতাক বললেন, ‘পাকিস্তান সিরিজে ২৬ রানে ৬ উইকেট থেকে আমরা ঘুরে দাঁড়িয়েছি। সবাই বিশ্বাস করে আমরা জিততে পারি, যেকোনো পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে পারি।’

চতুর্থ ইনিংসে দক্ষিণ আফ্রিকাকে কত রানের লক্ষ্য দেওয়া হবে, এমন প্রশ্নের উত্তরে মুশতাক বললেন, ‘যত বেশি রান করা যায়, ততই ভালো। লিড যত বেশি হবে, আমাদের জয়ের বিশ্বাস রাখতে হবে। বিশ্বাস ও আত্মবিশ্বাস থাকলে যেকোনো দলকে চ্যালেঞ্জ করা যায়। তাই যত বেশি সম্ভব রান চাই এখন।’ কাঙ্ক্ষিত সে লক্ষ্য ২00 রানের? মুশতাক সে সম্ভাবনা উড়িয়ে দেননি, ‘200 রান, কেন নয়?’

এরপর আবারও রাওয়ালপিন্ডিতে লিটন-মিরাজ জুটির অবিশ্বাস্য প্রত্যাবর্তনের প্রসঙ্গ টানলেন তিনি, ‘২৬/৬ থেকে আমরা টেস্ট জিতেছি। এই বিশ্বাস রাখতে হবে। আমরা এই বিশ্বাস ছড়িয়ে দেই। আমি সব সময় বিশ্বাস করি, দল হিসেবে বিশ্বাস রাখলে, প্রক্রিয়া অনুসরণ করলে যেকোনো পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব।’

এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপের যে কীর্তিতে শুধু মিরাজ- মিরপুর টেস্টে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে অন্য এক প্রশ্নেরও একই উত্তর দিয়েছেন মুশতাক, ‘তৃতীয়বারের মতো বলছি, ২৬/৬ থেকে আমরা ম্যাচ জিতেছি। ইনশাআল্লাহ এই ম্যাচও জিতে পারি। এই বিশ্বাসটাই রাখতে হবে। বিশ্বাস হল সেই জিনিস, আপনি জানেন কোন প্রক্রিয়ায় জিততে হবে এবং হাল ছেড়ে দেবেন না। তাইজুল দারুণ ব্যাট করেছে। ১৬ রানের মতো করেছে। এটাই লড়াই। হাল ছাড়া যাবে না।’

টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতার প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলেও মুশতাক ইতিবাচক থাকতে চান, ‘টপ অর্ডার নিয়ে কিছুটা চিন্তার বিষয় আছে। তবে এভাবে ম্যাচ জিততে থাকলে টপ অর্ডার ব্যাটসম্যানদেরও বিশ্বাস ফিরে আসবে। টেস্ট ক্রিকেটের সৌন্দর্য হলো ঘুরে দাঁড়ানো। যেকোনো ম্যাচে, যেকোনো দলের লোয়ার অর্ডার যদি বাধা হয়ে দাঁড়ায়, তখন প্রতিপক্ষ ঘাবড়ে যায়। আমার মনে হয় এটা খুব ভালো লক্ষণ। দ্রুতই বা কিছুদিন পর দেখবেন, এই ছেলেরা বিশ্বের যেকোনো দলকে চ্যালেঞ্জ জানাবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *