• সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন |

জিম্বাবুয়ের রেকর্ড অর্জন: বিশ্বের সর্বোচ্চ টি২০ স্কোর ৩৪৪

২০ ওভারে ৩৪৪, টি-টোয়েন্টিতে রেকর্ড ভাঙল জিম্বাবুয়ে

এক সময় আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩০০ রানের মাইলস্টোন স্পর্শ করার গৌরব ছিল শুধু নেপালের। গত বছর মঙ্গোলিয়ার বিপক্ষে ৪ উইকেটে ৩১৪ রান তুলে ওই রেকর্ড গড়েছিল নেপাল। কিন্তু সেই রেকর্ড আর বেশিদিন স্থায়ী হলো না। এবার টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ডটি নিজেদের করে নিয়েছে জিম্বাবুয়ে।

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকান উপ-আঞ্চলিক বাছাই পর্বের এক ম্যাচে গাম্বিয়ার বিপক্ষে জিম্বাবুয়ে ৪ উইকেটে করেছে ৩৪৪ রান! দলের অধিনায়ক সিকান্দার রাজা একাই করেছেন অপরাজিত ১৩৩ রান, সেটাও মাত্র ৪৩ বলে।

নাইরোবির রুয়ারাকা স্পোর্টস ক্লাব মাঠে আগে ব্যাট করে উদ্বোধনী জুটি থেকেই ভালো শুরু পায় জিম্বাবুয়ে। দুই ওপেনার ব্রায়ান বেনেট ও তাদিওয়ানাশে মারুমানি— দুজনই ফিফটি করেন।

বেনেট ২৬ বলে ৫০ রান করলেও মারুমানির ৬২ রান আসে মাত্র ১৯ বলে। তিনে নেমে ডিওন মেয়ার্স ৫ বলে ১২ রান করে আউট হলেও অধিনায়ক রাজা চারে নেমে ছক্কার বৃষ্টি নামান।

৩৩ বলে সেঞ্চুরি করেন রাজা, যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যৌথভাবে দ্বিতীয় দ্রুততম। নামিবিয়ার ইয়ান নিকোল লফটি–ইটনও ৩৩ বলে সেঞ্চুরি করেছিলেন।

রাজার বিস্ফোরক ইনিংসে চার ছিল ৭টি, ছক্কা ১৫টি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ব্যক্তিগত ইনিংসে তৃতীয় সর্বোচ্চ ছক্কার রেকর্ড এটি। শেষের দিকে ফিফটি করেন ক্লাইভ মাদান্দেও। তাঁর অপরাজিত ৫৩ রান আসে ১৭ বলে।

ব্যাট হাতে জিম্বাবুয়ের মহাপ্রলয়ের মুখে গাম্বিয়ার বোলাররা অসহায় হয়ে পড়েন। সবচেয়ে বাজে দিন পার করেন মুসা জোরবাতেহ। গাম্বিয়ার এই পেসার ৪ ওভারে দেন ৯৩ রান, যা আন্তর্জাতিক টি–টোয়েন্টির এক ইনিংসে সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ড।

জোরবাতেহের এই অবমাননকর রেকর্ডের অবসান ঘটান শ্রীলঙ্কার কাসুন রাজিতা। ২০১৯ সালে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪ ওভারে ৭৫ রান দিয়েছিলেন রাজিতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *