• সোমবার, ০৪ মে ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন |

জয় বললেন, ‘পুরনো অপুর চেহারা দেখতে কষ্ট হয়েছিল’

অপুর নতুন ছবি দেখে কী বললেন জয় চৌধুরী

ফেসবুকে পরপর চারটি ছবি পোস্ট করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘যেকোনো কিছুই বদলে যায়।’ পরিবর্তিত অপু বিশ্বাসের পিছনে যার অবদান বেশি, তার নামও উল্লেখ করেছেন পোস্টে।

দীর্ঘদিন পর অপুর পোস্ট করা কোনো ছবিতে এত বেশি রিঅ্যাকশন পড়েনি। মন্তব্যও এসেছে অন্য সময়ের তুলনায় অনেক বেশি। তার পোস্ট করা ছবগুলোতে ৬০ হাজারেরও বেশি রিঅ্যাকশন এসেছে। মন্তব্য করা হয়েছে ৬ হাজারেরও বেশি এবং শেয়ার হয়েছে ৩৬০ বার।

অপুর ছবির কমেন্ট বক্সে ভক্ত ও সাধারণ মানুষের পাশাপাশি মন্তব্য করেছেন তার সহশিল্পী চিত্রনায়ক জয় চৌধুরীও। তারা দু’জনে একসঙ্গে ‘প্রেম প্রীতির বন্ধন’ নামে একটি সিনেমায় অভিনয় করেছেন। এ ছাড়া বিভিন্ন পণ্যের ফটোশুটেও দেখা গেছে তাদের। জয় চৌধুরী মন্তব্য করেছেন, ‘একটু বেশিই সুন্দর।’

নতুন সিনেমায় অভিনয়ের কোনো খবর না থাকলেও অপুকে উপস্থাপনায় দেখা যাবে। নিজের ইউটিউব চ্যানেলে নতুন একটি অনুষ্ঠান শুরু করছেন তিনি। সেখানে তিনি গণমাধ্যমকর্মী এবং শোবিজ অঙ্গনের তারকাদের নিয়ে আসবেন। উপস্থাপকের চেয়ারে বসে একের পর এক প্রশ্ন করবেন অপু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *