জিম্বাবুয়ের গৌরব আর গাম্বিয়ার অপমানের রেকর্ড
নাইরোবিতে আজ অনুষ্ঠিত ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ আফ্রিকান উপ-অঞ্চল বাছাইপর্বে জিম্বাবুয়ে রেকর্ড গড়েছে আর গাম্বিয়া এসেছে একগুচ্ছ লজ্জার সঙ্গে।
জিম্বাবুয়ের গৌরব
- গাম্বিয়ার বিপক্ষে জিম্বাবুয়ে ৪ উইকেটে ৩৪৪ রান করেছে, যা স্বীকৃত টি-টোয়েন্টিতে দলীয় সর্বোচ্চ।
- জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা ২৭টি ছক্কা মেরেছে, যা স্বীকৃত টি-টোয়েন্টিতে দলীয় সর্বোচ্চ।
- ম্যাচটিতে জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা মোট ৫৭টি বাউন্ডারি (২৭টি ছক্কা ও ৩০টি চার) মেরেছে, যা স্বীকৃত টি-টোয়েন্টিতে দলীয় সর্বোচ্চ।
- জিম্বাবুয়ের ৪জন ব্যাটসম্যান ফিফটি করেছে (রাজা ১৩৩, মারুমানি ৬২, মাদান্দে ৫৩, বেনেট ৫০), যা টি-টোয়েন্টির একটি ইনিংসে যেকোনো দলের সর্বোচ্চ।
- এটি জিম্বাবুয়ের প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি সেঞ্চুরি, হয়েছে সিঁকদার রাজার ব্যাটে।
- সিঁকদার রাজা মাত্র ৩৩ বলে সেঞ্চুরি করেছেন, যা বলের হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে যৌথভাবে দ্বিতীয় দ্রুততম।
- সিঁকদার রাজা এখন পর্যন্ত ১৭টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার জিতেছেন, যা এই ফরম্যাটে সর্বোচ্চ।
গাম্বিয়ার অপমান
- গাম্বিয়ার ৫জন বোলার ৫০ রানের বেশি দিয়েছে, যা ছেলেদের টি-টোয়েন্টিতে একটি দলের এতজন বোলারের ৫০ রান বা তার বেশি দিয়ে ফেলা প্রথম ঘটনা।
- গাম্বিয়ার পেসার মুসা জোরবাটেহ ৪ ওভারে ৯৩ রান দিয়েছেন, যা স্বীকৃত টি-টোয়েন্টির একটি ইনিংসে সবচেয়ে খরুচে বোলিং।
- জিম্বাবুয়ে ম্যাচটি ২৯০ রানে জিতেছে, যা স্বীকৃত টি-টোয়েন্টিতে রানের ব্যবধানে সবচেয়ে বড় জয়।