• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন |

জেনারেল ওয়াকার-উজ-জামান অলিম্পিক অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি নির্বাচিত

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ জামান। অন্য কোন প্রার্থী না থাকায় তিনিই একমাত্র প্রার্থী হিসাবে নির্বাচিত হয়েছেন।

জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে জনরাল ওয়াকারকে বিওএর নতুন সভাপতি ঘোষণা করা হয়েছে।

সাবেক সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ ইতিমধ্যে বিওএ সভাপতির পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন। তিনি মহাসচিব সৈয়দ শাহেদ রেজাকে চিঠি দিয়ে তাঁর ইস্তফা জমা দিয়েছিলেন। এরপরই খালি সভাপতি পদের জন্য নির্বাচনের আয়োজন করা হয়।

নির্বাচনে শুরুতে ৭১ জন ভোটার কাউন্সিলরের তালিকা ছিল। কিন্তু জাতীয় ক্রীড়া পরিষদ বিভিন্ন ফেডারেশনের কয়েক জন কাউন্সিলরকে অব্যাহতি দেওয়ায় চূড়ান্ত ভোটার তালিকায় ৫২ জনের নামই রাখা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *