• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন |
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান রাখাইনেই নিহিত: পররাষ্ট্রমন্ত্রী বজ্রপাতে ৪ জেলায় ১০ জনের মৃত্যু বাংলার জয়যাত্রা জাহাজের হরমুজ অতিক্রমের কূটনৈতিক চেষ্টা চলছে : শেখ রবিউল আলম উপজেলা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও বিকেন্দ্রীকরণে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী সরকার ২ মাসে ৬০টি পদক্ষেপ বাস্তবায়ন করেছে : মাহদী আমিন হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ২৬ রানে হারালো নিউজিল্যান্ড সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে: প্রতিমন্ত্রী

দেশের বাজারে গিগাবাইটের নতুন মাদারবোর্ড আসছে

বাংলাদেশের বাজারে গিগাবাইটের নতুন মাদারবোর্ড

গিগাবাইটের নতুন প্রযুক্তির অরোজ জেড৮৯০ মডেলের মাদারবোর্ড বাংলাদেশের বাজারে এনেছে স্মার্ট টেকনোলজিজ (বিডি) লিমিটেড। রাজধানীর মিরপুরে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়। অরোজ জেড৮৯০ মডেলের চারটি সংস্করণ বাজারে আনা হয়েছে। গেমিং, ফ্রিল্যান্সিং, ভিডিও এডিটিং সহ বিভিন্ন কাজের জন্য উপযুক্ত এই মাদারবোর্ডগুলোর দাম ৩৬ হাজার ৫০০ থেকে শুরু করে ৮১ হাজার টাকা পর্যন্ত রাখা হয়েছে। অনুষ্ঠানে স্মার্ট টেকনোলজির ডিস্ট্রিবিউশন বিজনেস বিভাগের পরিচালক জাফর আহমেদ, চ্যানেল সেলস বিভাগের পরিচালক মুজাহিদ আল বেরুনী এবং গিগাবাইটের কান্ট্রি ম্যানেজার খাজা মোহাম্মদ আনাস খান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, গিগাবাইট অরোজ জেড৮৯০ মডেলের মাদারবোর্ডে ডি৫ বায়োনিক কোর এবং এআই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ফলে এক সাথে একাধিক কাজ করা এবং তথ্য দ্রুত স্থানান্তর করা যায়। উন্নত মেমোরি এবং শক্তিশালী কুলিং সিস্টেমের কারণে এই মাদারবোর্ডে নতুন প্রজন্মের গেম খেলা এবং পেশাদারি কাজ করা সহজ হবে। গিগাবাইটের কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান বলেন, প্রযুক্তির ক্রমাগত পরিবর্তনের সাথে তাল মিলিয়েই এই মাদারবোর্ড ডিজাইন করা হয়েছে। ডি৫ বায়োনিক কোর এবং এআই প্রযুক্তির কারণে ব্যবহারকারীরা বিভিন্ন কাজ আরও দ্রুত করতে পারবেন। এই মাদারবোর্ড আগামী প্রজন্মের গ্রাফিক্স কার্ড এবং এসএসডি সাপোর্ট করবে, ফলে যারা উচ্চ ক্ষমতার গেম খেলেন বা পেশাদারি কাজ করেন, তাদের জন্য এটি খুব উপকারী হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *