• সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন |

পাকিস্তানের জয়ের পিচ নিয়েও কড়া সমালোচনা শোয়েব আখতারের

পাকিস্তানের এমন সফলতাও থামাতে পারল না পিচ নিয়ে শোয়েব আখতারের সমালোচনা

মুলতানের প্রথম টেস্টের প্রথম ইনিংসে সাড়ে পাঁচ শতাধিক রান করার পরও ইনিংস ব্যবধানে হেরে গেল পাকিস্তানের দল। এরপর থেকে পাকিস্তান দল এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের দিকে সমালোচনার তীক্ষ্ণ বাণ ছুটতে থাকে। এরপর দলের কিছু পরিবর্তন করার পর এবং তাদের মতো করে পিচ তৈরি করার পর, ক্ষীপ্রতার সাথে পাকিস্তান দল বদলে গেল বলেই মনে হচ্ছে!

পুরোপুরি স্পিন-পক্ষপাতী পিচ তৈরি করে মুলতানে দ্বিতীয় টেস্টে পাকিস্তান ১৫২ রানে জয়ী হয়। চলমান রাওয়ালপিন্ডি টেস্টেও তারা জয়ের দ্বারপ্রান্তে রয়েছে। মুলতানের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের ২০টি উইকেটের সবকটিই দখল করেছিলেন পাকিস্তানের দুই স্পিনার সাজিদ খান এবং নোমান আলী। রাওয়ালপিন্ডিতে সিরিজের তৃতীয় টেস্টের প্রথম সেশনে ১০টি উইকেটের মধ্যে ৯টি এবং দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের ৩টি উইকেটও তারা দু’জনে নিয়েছিলেন।

সাজিদ-নোমান: ব্যাটের পর ব্যাট, বোলিংয়েও অসাধারণ -এরকম অবস্থার পর পাকিস্তানের পদ্ধতি সম্পর্কে সমালোচনা করেছেন দলের সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার। প্রথাগতভাবে, রাওয়ালপিন্ডির পিচ ফাস্ট বোলারদের পক্ষে সহায়ক। অথচ এবার একটি বড় ফ্যান দিয়ে এই পিচ শুকিয়ে স্পিন বোলিংয়ের জন্য উপযুক্ত করা হয়েছে। পিন্ডি এক্সপ্রেস নামে পরিচিত শোয়েব এই নিয়েই আপত্তি জানিয়েছেন। তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ‘স্বার্থপর’ বলে অভিহিত করেছেন।

একটি টেস্ট ম্যাচ স্পেশাল অনুষ্ঠানে শোয়েব বলেছেন, ‘যখন আপনি সঠিক লোকটিকে সঠিক জায়গায় রাখবেন না এবং ভুল মনোভাব নিয়ে এগিয়ে যাবেন, তখন এই রকম ঘটনাই ঘটবে।’ শোয়েব পরে যোগ করেছেন, ‘এই (এ ধরনের পিচে জয় পাওয়া) থেকে আমরা কী লাভ করব? ম্যাচ জেতার জন্য এমন স্বার্থপর মনোভাব প্রদর্শন করে আমরা এই ধরনের স্পিনিং পিচ তৈরি করতে পারি না।’

সাজিদ খান এবং নোমান আলীর একটানা ৮৯.৫ ওভার বোলিং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *