• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন |

রেলওয়ে মহিলা পদে অপেক্ষা তালিকা থেকে নিয়োগ প্রায় দুশো

রেলওয়ে ওয়েম্যান পদে অপেক্ষমাণ তালিকা থেকে নিয়োগ পাচ্ছে ২০৫ জন

বাংলাদেশ রেলওয়ের রাজস্ব খাতে ‘ওয়েম্যান’ পদে অপেক্ষমাণ তালিকা থেকে নিয়োগ পাওয়ার জন্য ২০৫ জনের নিবন্ধন নম্বর প্রকাশ করা হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওয়েম্যান পদে অপেক্ষমাণ তালিকা থেকে ২০৫ জন নিয়োগ পাচ্ছেন। প্রার্থীদের আবেদনপত্রের সাথে দেওয়া তথ্য, ডকুমেন্ট, সনদ ইত্যাদির ভিত্তিতে বাংলাদেশ রেলওয়ে প্রার্থীদের বিভাগীয় নির্বাচন কমিটি সুপারিশ করেছে। নিয়োগের আগে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রার্থীর সনদ, ডকুমেন্ট ও কাগজপত্রের সত্যতা যাচাই করে চূড়ান্ত নিয়োগ দেওয়া হবে।

সাময়িকভাবে সুপারিশকৃত প্রার্থীদের পরবর্তীকালে যদি কোনো যোগ্যতা বা কাগজপত্রের ঘাটতি ধরা পড়ে, দুর্নীতি, সনদ জালিয়াতির প্রমাণ পাওয়া যায়, অসত্য তথ্য প্রদান করা হয় বা কোনো উল্লেখযোগ্য ভুলত্রুটি পরিলক্ষিত হলে, সেই প্রার্থীর সাময়িক সুপারিশ বাতিল বলে গণ্য হবে। এ ছাড়া ক্ষেত্র বিশেষে প্রার্থীকে ফৌজদারী আইনে সোপর্দ করা হবে। চাকরিতে নিয়োগের পর ভুল/মিথ্যা কোনো তথ্য প্রকাশ পেলে বা প্রমাণিত হলে তাকে চাকরি থেকে বরখাস্ত করা ছাড়াও তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিয়োগপ্রাপ্তদের তালিকা এই লিংকে দেখা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *