• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান রাখাইনেই নিহিত: পররাষ্ট্রমন্ত্রী বজ্রপাতে ৪ জেলায় ১০ জনের মৃত্যু বাংলার জয়যাত্রা জাহাজের হরমুজ অতিক্রমের কূটনৈতিক চেষ্টা চলছে : শেখ রবিউল আলম উপজেলা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও বিকেন্দ্রীকরণে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী সরকার ২ মাসে ৬০টি পদক্ষেপ বাস্তবায়ন করেছে : মাহদী আমিন হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ২৬ রানে হারালো নিউজিল্যান্ড সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে: প্রতিমন্ত্রী

ট্রান্সফরমারস সিনেমার থিমে নতুন স্মার্টফোন বাজারজাত

টেকনোর ট্রান্সফরমার্স থিমের দু’টি নতুন স্মার্টফোন দেশে

মোবাইল ব্র্যান্ড টেকনো সম্প্রতি ‘ট্রান্সফরমার্স’ সিনেমার থিমে দুটি নতুন স্মার্টফোন বাংলাদেশের বাজারে এনেছে। টেকনোর মাসব্যাপী ফ্যান ফেস্টিভ্যাল উপলক্ষ্যে স্পার্ক ৩০ সিরিজের আওতায় এই দুইটি ফোনটি বাজারে আসছে। টেকনোর ‘ট্রান্সফরমার্স’ সিরিজের ফোন দু’টি হচ্ছে- স্পার্ক ৩০ প্রো অপটিমাস প্রাইম এবং স্পার্ক ৩০ বাম্বলবি। হাসব্রোর ট্রান্সফরমার্স ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যৌথ উদ্যোগে টেকনো ট্রান্সফরমার্স সংস্করণের এই ফোন দুটি এনেছে।

স্পার্ক ৩০ প্রো ফোনটিতে রয়েছে ৫০০০ mAh ক্ষমতাসম্পন্ন ব্যাটারী এবং ৩৩ ওয়াটের দ্রুত এআই চার্জিং সেবা। এই চার্জিং সেবা দিয়ে ফোনটি মাত্র ৭০ মিনিটে পুরোপুরি চার্জ করা যাবে। ট্রান্সফরমার্স রোবটের আদলে তৈরি হয়েছে স্পার্ক ৩০ প্রো অপটিমাস প্রাইম। এই ফোনটিতে রয়েছে সাইবারট্রনিয়ান অনুপ্রাণিত নকশা। সর্বোচ্চ ১৫০০ Hz টাচ স্যাম্পলিং রেট ও ১৭০০ নিটস পিক ব্রাইটনেসসহ ৬.৭৮ ইঞ্চির একটি ফুল এইচডি ও অ্যামোলেড ডিসপ্লেই দেওয়া হয়েছে। এছাড়াও ফোনটিতে রয়েছে হেলিও G100 প্রসেসর এবং ১২৮ গিগাবাইট (জিবি) ROM ও ১৬ গিগাবাইট RAM (৮ জিবি + ৮ জিবি এক্সটেন্ডেড)। আছে সুপার ওয়াই-ফাই এবং আলট্রা-ফাস্ট ৪.৫জি লাইটনিং নেটওয়ার্ক।

স্পার্ক ৩০ প্রো ফোনটিতে রয়েছে ৩ এক্স অপটিক্যাল গ্রেড জুম সমর্থিত ১০৮ মেগাপিক্সেলের মূল ক্যামেরা। এছাড়াও আছে ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

স্পার্ক ৩০ বাম্বলবী সংস্করণের ফোনটিতেও রয়েছে ৬.৭৮ ইঞ্চির ডিসপ্লেই। এটিতে রয়েছে G91 প্রসেসর, ১২৮ জিবি ROM ও ১৬ জিবি RAM (৮ জিবি + ৮ জিবি এক্সটেন্ডেড)। ৫০০০ mAh ক্ষমতার ব্যাটারি ও ১৮ ওয়াটের এআই চার্জিং সুবিধার ফোনটি সারাদিন ব্যবহার করা যাচ্ছে।

বাজারে টেকনোর স্পার্ক ৩০ প্রো ও স্পার্ক ৩০ ফোন দুটির মূল্য যথাক্রমে ২০ হাজার ৯৯৯ টাকা এবং ১৭ হাজার ৯৯৯ টাকা (অতিরিক্ত মূল্যসহ)। ১৫ অক্টোবর থেকে শুরু হওয়া টেকনো ফ্যান ফেস্টিভ্যাল চলবে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত। এই উৎসবে ক্রেতারা বিশেষ সুবিধা পাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *