বেসরকারি সংস্থা ‘সোসাইটি ফর সোস্যাল সার্ভিস’ (এসএসএস) কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। তারা ক্ষুদ্রঋণ, শিক্ষা ও কৃষি সম্প্রসারণ কর্মসূচিতে ১৯টি পদে মোট ১ হাজার ৪৫৫ জন কর্মী নিয়োগ করবে। আগ্রহী প্রার্থীরা সরাসরি বা ডাকযোগে আবেদন করতে পারবেন।
পদের বিস্তারিত বিবরণ নিচে দেওয়া হল:
পদ ১: মনিটরিং কর্মকর্তা
- পদের সংখ্যা: ২
- যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর পাস। যেকোনো ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানে ন্যূনতম ২০ বছর বা শীর্ষস্থানীয় ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানে বিভাগীয় প্রধান/শীর্ষস্থানীয় কর্মকর্তা হিসেবে ন্যূনতম ১০ বছরের কর্ম অভিজ্ঞতা।
- বয়স: সর্বোচ্চ ৫২ বছর
- বেতন: শিক্ষানবিশকালে মাসিক বেতন ১,২৪,৯৩৬ টাকা। চাকরি স্থায়ী হওয়ার পর মাসিক বেতন ১,৫৬,১৭০ টাকা।
পদ ২: প্রশাসক (হাসপাতাল)
- পদের সংখ্যা: ২
- যোগ্যতা: এমবিবিএস এবং এমপিএইচ/পোস্টগ্রাজুয়েশন সম্পন্ন। সরকারি বা বেসরকারি হাসপাতালে (ন্যূনতম ২০ শয্যাবিশিষ্ট) হাসপাতাল ব্যবস্থাপনায় ন্যূনতম ১০ বছরের কর্ম অভিজ্ঞতা।
- বয়স: সর্বোচ্চ ৫২ বছর
- বেতন: আলোচনা সাপেক্ষে
পদ ৩: বিভাগীয় প্রধান (প্রশিক্ষণ)
- পদের সংখ্যা: ১
- যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর পাস। কোনো স্বনামধন্য বেসরকারি ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের প্রশিক্ষক হিসেবে ন্যূনতম ১৫ বছর এবং প্রশিক্ষণ বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে ন্যূনতম ৫ বছরের কর্ম অভিজ্ঞতা।
- বয়স: সর্বোচ্চ ৫০ বছর
- বেতন: শিক্ষানবিশকালে মাসিক বেতন ১,০৮,৫৬০ টাকা। চাকরি স্থায়ী হওয়ার পর মাসিক বেতন ১,৩৫,৭০০ টাকা।
পদ ৪: বিভাগীয় প্রধান (গবেষণা ও প্রকাশনা)
- পদের সংখ্যা: ১
- যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর পাস। কোনো স্বনামধন্য প্রতিষ্ঠানে গবেষণা, প্রকাশনা ও প্রতিবেদন প্রস্তুত সম্পর্কিত কাজে ন্যূনতম ১৫ বছরের কর্ম অভিজ্ঞতা এবং নিজস্ব প্রকাশনা। বাংলা ও ইংরেজি উভয় ভাষায় পারদর্শী হতে হবে (লেখা ও বলা)।
- বয়স: সর্বোচ্চ ৫০ বছর
- বেতন: শিক্ষানবিশকালে মাসিক বেতন ১,০২,০২৮ টাকা। চাকরি স্থায়ী হওয়ার পর মাসিক বেতন ১,২৭,৫৩৫ টাকা।
পদ ৫: প্রধান সমন্বয়কারী (কৃষি ও প্রাণিসম্পদ)
- পদের সংখ্যা: ১
- যোগ্যতা: স্নাতকোত্তর (কৃষি) পাস। স্বনামধন্য কোনো বেসরকারি প্রতিষ্ঠানে সম্প্রসারণ–সংক্রান্ত কাজে উচ্চতর পদে ন্যূনতম ১৫ বছরের কর্ম অভিজ্ঞতা।
- বয়স: সর্বোচ্চ ৫০ বছর
- বেতন: শিক্ষানবিশকালে মাসিক বেতন ১,০২,০২৮ টাকা। চাকরি স্থায়ী হওয়ার পর মাসিক বেতন ১,২৭,৫৩৫ টাকা।
পদ ৬: প্রিন্সিপাল (পলিটেকনিক ইনস্টিটিউট)
- পদের সংখ্যা: ১
- যোগ্যতা: বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং (সিভিল/ইলেকট্রিক্যাল)। সরকারি/বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে প্রিন্সিপাল হিসেবে ন্যূনতম ৮ বছর কাজের কর্ম অভিজ্ঞতা।
- বয়স: সর্বোচ্চ ৫০ বছর
- বেতন: আলোচনা সাপেক্ষে
পদ ৭: স্বাস্থ্য সমন্বয়কারী (পিএইচসিপি প্রকল্প)
- পদের সংখ্যা: ১
- যোগ্যতা: এমবিবিএস এবং এমপিএইচ/পোস্টগ্রাজুয়েশন সম্পন্ন। স্বাস্থ্য প্রকল্পের সমন্বয়কারী/প্রধান হিসেবে (পিএইচসিপি প্রকল্প) ন্যূনতম ১০ বছরের কর্ম অভিজ্ঞতা।
- বয়স: সর্বোচ্চ ৫০ বছর
- বেতন: আলোচনা সাপেক্ষে
পদ ৮: চিকিৎসক (নারী)
- পদের সংখ্যা: ২
- যোগ্যতা: এমবিবিএস সম্পন্ন। পিজিডিএমইউ ও পিজিটি (গাইনোকলজি অ্যান্ড অবসটেটিকস) আবশ্যক এবং সরকারি বা বেসরকারি হাসপাতালে আল্ট্রা ও সিজার করার ন্যূনতম ৫ বছরের কর্ম অভিজ্ঞতা।
- বয়স: সর্বোচ্চ ৩৫ বছর
- বেতন: আলোচনা সাপেক্ষে
পদ ৯: নির্মাণ প্রকৌশলী (সেকশন প্রধান)
- পদের সংখ্যা: ১
- যোগ্যতা: সিভিল/স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক/স্নাতকোত্তর পাস। পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। নির্মাণ, কাঠামোগত নকশা প্রস্তুত এবং নির্মাণ বিভাগ পরিচালনা–সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ১৫ বছরের কর্ম অভিজ্ঞতা।
- বয়স: সর্বোচ্চ ৫০ বছর
- বেতন: আলোচনা সাপেক্ষে
পদ ১০: স্থাপত্য প্রকৌশলী
- পদের সংখ্যা: ১
- যোগ্যতা: স্থাপত্যবিদ্যায় স্নাতক/স্নাতকোত্তর পাস। পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রার্থী